Ezekiel 45:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ ভুলবশত গুনাহ্‌ করে ও যে কেউ অবোধ, তার জন্য তুমি মাসের সপ্তম দিনেও তেমনি করবে, এই ভাবে তোমরা এবাদতখানার জন্য কাফ্‌ফারা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ভুল করে বা অজ্ঞানতাবশত মন্দিরের বিরুদ্ধে কোনো পাপ করে ফেলে তোমরা তাদের জন্য মাসের সপ্তম দিনে ওই একই কাজ করবে; অতএব তোমরা মন্দিরের জন্য প্রায়শ্চিত্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ প্রমাদী ও যে কেহ অবোধ, তাহার জন্য তুমি মাসের সপ্তম দিনেও তদ্রূপ করিবে, এই প্রকারে তোমরা গৃহের জন্য প্রায়শ্চিত্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ প্রমাদী ও যে কেহ অবোধ, তাহার জন্য তুমি মাসের সপ্তম দিনেও তদ্রূপ করিবে, এই প্রকারে তোমরা গৃহের জন্য প্রায়শ্চিত্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ভুল করে কিম্বা না জেনে উপাসনা-ঘরের বিরুদ্ধে কোন পাপ করে ফেলে তোমরা তাদের জন্য মাসের সাত দিনের দিন ঐ একই কাজ করবে। এইভাবে তোমরা পাপ ঢাকা দেবার অনুষ্ঠান করে উপাসনা-ঘরটা শুচি করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ভুল করে কিংবা না জেনে বায়তুল-মোকাদ্দসের বিরুদ্ধে কোন গুনাহ্‌ করে ফেলে তোমরা তাদের জন্য মাসের সাত দিনের দিন ঐ একই কাজ করবে। এইভাবে তোমরা গুনাহ্‌ ঢাকা দিয়ে বায়তুল-মোকাদ্দস পাক-সাফ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ভুল করে বা অজ্ঞতার বশে নিয়মভঙ্গ করে ফেলে, তাদের জন্য মাসের সপ্তম দিনে একইভাবে প্রায়শ্চিত্তের ক্রিয়া সম্পাদন করবে। এইভাবে তোমরা মন্দিরকে পবিত্র রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মাসের সপ্তম দিনেও তুমি অজ্ঞাতে যে ব্যক্তি পাপ করেছে ও যে অবোধ তার জন্য ঐ একই কাজ করবে| এই ভাবে তুমি সেই মন্দির শুচি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মাসের সপ্তম দিনের ও এটা করবে কারণ প্রত্যেক লোক পাপের দ্বারা প্রমাদী অথবা অবোধ, এই ভাবে তোমার মন্দিরের জন্য প্রায়শ্চিত্ত করবে।