Ezekiel 45:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম মাসের চতুর্থ দিনে তোমাদের ঈদুল ফেসাখ হবে, তা সাত দিনের উৎসব; খামিহীন রুটি খেতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘প্রথম মাসের চোদ্দ দিনের দিন তোমরা নিস্তারপর্ব পালন করবে, এই পর্বটা সাত দিনের, সেই সময় তোমাদের তাড়ীশূন্য রুটি খেতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম মাসের চতুর্থ দিবসে তোমাদের নিস্তার পর্ব্ব হইবে, তাহা সাত দিনের উৎসব; তাড়ীশূন্য রুটী খাইতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম মাসের চতুর্থ দিবসে তোমাদের নিস্তারপর্ব হইবে, তাহা সাত দিনের উৎসব; তাড়ীশূন্য রুটি খাইতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘প্রথম মাসের চৌদ্দ দিনের দিন তোমরা উদ্ধার-পর্ব পালন করবে। এই পর্বটা সাত দিনের; সেই সময়ে তোমাদের খামিহীন রুটি খেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘প্রথম মাসের চৌদ্দ দিনের দিন তোমরা উদ্ধার-ঈদ পালন করবে। এই ঈদটি সাত দিনের; সেই সময়ে তোমাদের খামিহীন রুটি খেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম মাসের চতুর্দশ দিনে তোমরা শুরু করবে তারণোৎসব। সাতদিন ধরে প্রত্যেকে খামির বিহীন রুটি খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রথম মাসের 14তম দিনে তুমি নিস্তারপর্ব পালন করবে| খামিরবিহীন রুটির ভোজের পর্বও সেই সময় শুরু হয় আর সাত দিন ধরে চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম মাসের চতুর্থ দিনের তোমাদের জন্য এক পর্ব হবে, তা সাত দিনের উৎসব; তোমাদের তাড়ীশূন্য রুটি খেতে হবে।