Ezekiel 45:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনে শাসনকর্তা নিজের জন্য ও দেশস্থ সকল লোকের জন্য গুনাহ্‌-কোরবানী হিসেবে একটি ষাঁড় কোরবানী করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন শাসনকর্তা তার নিজের ও ইস্রায়েল দেশের সব লোকদের জন্য পাপার্থক বলি হিসেবে একটি ষাঁড় উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিনে অধ্যক্ষ আপনার জন্য ও দেশস্থ সকল প্রজালোকের জন্য পাপার্থক বলিরূপে এক বৃষ উৎসর্গ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিনে অধ্যক্ষ আপনার জন্য ও দেশস্থ সকল প্রজালোকের জন্য পাপার্থক বলিরূপে এক বৃষ উৎসর্গ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন শাসনকর্তা তার নিজের ও দেশের সব লোকদের জন্য পাপ-উৎসর্গ হিসাবে একটা ষাঁড় দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন শাসনকর্তা তার নিজের ও দেশের সব লোকদের জন্য গুনাহের কোরবানী হিসাবে একটা ষাঁড় দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসবের প্রথম দিনে দেশের শাসনকর্তাকে তার নিজের পাপের জন্য ও প্রজাবৃন্দের পাপের জন্য একটি বৃষ বলি দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় শাসক নিজের জন্য ও ইস্রায়েলের লোকদের জন্য পাপমোচন নৈবেদ্য হিসাবে একটি ষাঁড় উৎসর্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের নেতা নিজের জন্য ও দেশের সব লোকের জন্য পাপের বলি হিসাবে এক ষাঁড় উৎসর্গ করবেন।