Ezekiel 45:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই উৎসবের সারা সপ্তাহ ধরে তিনি সাত দিনের প্রতিদিন নিখুঁত সাতটি ষাঁড় ও সাতটি ভেড়া দিয়ে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী করবেন এবং প্রতিদিন একটি করে ছাগল দিয়ে গুনাহ্-কোরবানী করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পর্বের সাত দিনের প্রত্যেকদিন নিখুঁত সাতটা ষাঁড় ও সাতটা মেষ দিয়ে সদাপ্রভুর উদ্দেশে তাকে হোমার্থক বলি, এবং প্রতিদিন একটি পুরুষ ছাগল পাপার্থক বলি জন্য উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই উৎসবের সপ্তাহ ব্যাপিয়া তিনি সাত দিনের মধ্যে প্রতিদিন নির্দ্দোষ সাতটী বৃষ ও সাতটী মেষ দিয়া সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক বলি উৎসর্গ করিবেন, এবং প্রতিদিন এক ছাগ দিয়া পাপার্থক বলি উৎসর্গ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই উৎসবের সপ্তাহ ব্যাপিয়া তিনি সাত দিনের মধ্যে প্রতিদিন নির্দোষ সাতটি বৃষ ও সাতটি মেষ দিয়া সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক বলি উৎসর্গ করিবেন, এবং প্রতিদিন এক ছাগ দিয়া পাপার্থক বলি উৎসর্গ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পর্বের সাত দিনের প্রত্যেক দিন সে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের জন্য খুঁতহীন সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া দেবে এবং পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈদের সাত দিনের প্রত্যেক দিন সে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য নিখুঁত সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া দেবে এবং গুনাহের কোরবানীর জন্য একটা ছাগল দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসবের সাতটি দিনই প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতটা নিখুঁত বৃষ ও সাতটা নিখুঁত মেষ হোমবলিরূপে তাকে উৎসর্গ করতে হবে। এছাড়াও তাকে প্রায়শ্চিত্তের বলিরূপে প্রতিদিন একটি করে ছাগ বলি দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উৎসবের সাত দিনের প্রত্যেকদিন শাসক নিখুঁত সাতটি ষাঁড় ও একটি পুং মেষ সরবরাহ করবে| সেই গুলি প্রভুর উদ্দেশ্যে হোমবলি রূপে উৎসর্গ করা হবে| এছাড়াও, প্রত্যেকদিন তাকে একটি করে পুং ছাগও অবশ্যই উৎসর্গ করবার জন্য দিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই সাত দিনের উৎসবে, নেতা সদাপ্রভুর জন্য হোমবলি প্রস্তুত করবেন। পাপের বলি হিসাবে প্রতিদিন নির্দোষ সাতটি বৃষ ও সাতটি মেষ।