Ezekiel 45:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শস্য-উৎসর্গের জন্য ষাঁড়ের প্রতি এক ঐফা ও ভেড়ার প্রতি এক ঐফা সুজি ও ঐফার প্রতি এক হিন তেল দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে শস্য-নৈবেদ্যের জন্য প্রতি ষাঁড়ের জন্য এক ঐফা ও প্রতি মেষের জন্য এক ঐফা, ও প্রতি ঐফার জন্য এক হিন জলপাই তেল উৎসর্গ করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভক্ষ্য-নৈবেদ্যের নিমিত্ত বৃষের প্রতি এক ঐফা ও মেষের প্রতি এক হিন ঐফা [সূজী], ও ঐফার প্রতি এক হিন তৈল দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভক্ষ্য-নৈবেদ্যের নিমিত্ত বৃষের প্রতি এক ঐফা ও মেষের প্রতি এক ঐফা [সুজি], ও ঐফার প্রতি এক হিন তৈল দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শস্য-উৎসর্গ হিসাবে তাকে প্রত্যেক ষাঁড় ও ভেড়ার জন্য আঠারো কেজি ময়দা এবং পৌনে চার লিটার তেল দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শস্য-কোরবানী হিসাবে তাকে প্রত্যেক ষাঁড় ও ভেড়ার জন্য আঠারো কেজি ময়দা এবং পৌনে চার লিটার তেল দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলির জন্য প্রত্যেকটি বৃষ এবং প্রত্যেকটি মেষ পিছু এক এফা করে শস্য নৈবেদ্য এবং এফা প্রতি এক হিন জলপাই তেল দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাসক প্রত্যেক ষাঁড়ের সাথে শস্য নৈবেদ্য হিসাবে এক ঐফা বার্লি এবং প্রতি মেষের সাথে এক ঐফা পরিমাণ বার্লি দেবে| শাসক প্রত্যেক ঐফার শস্যের সাথে এক হিন পরিমাণ তেলও দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর খাবারের নৈবেদ্যের জন্য ষাঁড়ের প্রতি এক ঐফা ও মেষের প্রতি এক ঐফা ও ঐফার প্রতি এক হিন তেল সম্পাদিত করবেন।