Ezekiel 45:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তম মাসের পঞ্চদশ দিনে, ঈদের সময়ে তিনি সাত দিন পর্যন্ত সেরকম করবেন; গুনাহ্‌-কোরবানী ও পোড়ানো-কোরবানী এবং শস্য-উৎসর্গ ও তেল উৎসর্গ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সাত মাসের পনেরো দিনের দিন যে সাত দিনের পর্ব আরম্ভ হয় সেই সময় শাসনকর্তা পাপার্থক বলি, হোমার্থক বলি, শস্য-নৈবেদ্য এবং তেল উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তম মাসে, মাসের পঞ্চদশ দিনে, পর্ব্বের সময়ে তিনি সাত দিন পর্য্যন্ত সেইরূপ করিবেন; পাপার্থক বলি ও হোমার্থক বলি এবং ভক্ষ্য-নৈবেদ্য ও তৈল উৎসর্গ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তম মাসে, মাসের পঞ্চদশ দিনে, পর্বের সময়ে তিনি সাত দিন পর্যন্ত সেইরূপ করিবেন; পাপার্থক বলি ও হোমার্থক বলি এবং ভক্ষ্য-নৈবেদ্য ও তৈল উৎসর্গ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘সাত মাসের পনেরো দিনের দিন যে সাত দিনের পর্ব আরম্ভ হয় সেই সময় উৎসর্গের জন্য শাসনকর্তা পাপ-উৎসর্গের, পোড়ানো-উৎসর্গের ও শস্য-উৎসর্গের জিনিস এবং তেল দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘সাত মাসের পনেরো দিনের দিন যে সাত দিনের ঈদ শুরু হয় সেই সময় কোরবানীর জন্য শাসনকর্তা গুনাহের কোরবানীর, পোড়ানো-কোরবানীর ও শস্য-কোরবানীর জিনিস এবং তেল দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম মাসের পঞ্চদশ দিনে শুরু হয় কুটীর উৎসব। এই উৎসবে সাতদিনের প্রতিদিনই প্রায়শ্চিত্ত ও হোমবলির জন্য এবং শস্য ও তেল উৎসর্গের জন্য একই রীতিতে অনুষ্ঠান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিস্তারপর্বের সাত দিনই শাসক ঐ একই কাজ করবে| সপ্তম মাসের 15তম দিনে ঐ উৎসব শুরু হয়| এই নৈবেদ্যগুলি হবে পাপার্থক নৈবেদ্য, হোমবলির নৈবেদ্য, শস্য নৈবেদ্য ও তেল উৎসর্গ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তম মাসে, মাসের পনেরো দিনের, পর্বের দিনের তিনি সাত দিন পর্যন্ত সেরকম করবেন; পাপের বলি ও হোমবলি এবং খাবারের নৈবেদ্য ও তেলের নৈবেদ্য সম্পাদন করবেন।