Ezekiel 45:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশের এই অংশটি পবিত্র হবে; তা ইমামদের, পবিত্র স্থানের পরিচারকদের, যারা মাবুদের পরিচর্যার জন্য তাঁর কাছে আগমন করে তাদের হবে; তা তাদের জন্য বাড়ি নির্মাণের স্থান ও পবিত্র স্থানের জন্য পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি হবে দেশের পবিত্র অংশ যেটা যাজকদের জন্য, যারা উপাসনার স্থানের পরিচর্যা করে এবং সদাপ্রভুর সেবা করার জন্য তাঁর সামনে এগিয়ে যায়। এই জায়গাতেই হবে তাদের বাসস্থান এবং উপাসনার স্থানের পবিত্রস্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশের এই অংশ পবিত্র; ইহা যাজকদের, ধর্ম্মধামের পরিচারকদের, যাহারা সদাপ্রভুর পরিচর্য্যার্থে নিকটে আগমন করে, তাহাদের হইবে; ইহা তাহাদের জন্য গৃহ নির্ম্মাণের স্থান ও ধর্ম্মধামের জন্য পবিত্র স্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশের এই অংশ পবিত্র; ইহা যাজকদের, ধর্মধামের পরিচারকদের, যাহারা সদাপ্রভুর পরিচর্যার্থে নিকটে আগমন করে, তাহাদের হইবে; ইহা তাহাদের জন্য গৃহ নির্মাণের স্থান ও ধর্মধামের জন্য পবিত্র স্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অংশটা পুরোহিতদের জন্য; তা পবিত্র। পুরোহিতেরা উপাসনা-ঘরে সেবা-কাজ করে এবং সদাপ্রভুর সেবা করবার জন্য তাঁর সামনে এগিয়ে যায়। সেই জায়গাতেই হবে তাদের ঘর-বাড়ী এবং উপাসনা-ঘরের জন্য পবিত্র জায়গা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অংশটা ইমামদের জন্য; তা পবিত্র। ইমামেরা বায়তুল-মোকাদ্দসে সেবা করে এবং মাবুদের এবাদত করবার জন্য তাঁর সামনে এগিয়ে যায়। সেই জায়গাতেই হবে তাদের ঘর-বাড়ী এবং বায়তুল-মোকাদ্দসের জন্য পবিত্র জায়গা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটি হবে দেশের মধ্যে পুণ্য স্থান যা প্রভু পরমেশ্বরের সেবায় নিয়োজিত পুরোহিতবর্গের জন্য সংরক্ষিত। এই ভূমিতে থাকবে তাদের বাসগৃহ এবং মন্দিরের জন্য নির্দিষ্ট স্থান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পবিত্র স্থানের এই অংশটি যাজক ও মন্দিরের ভৃত্যদের জন্য; যারা প্রভুর সেবা করার জন্য এগিয়ে আসে| সেটা যাজকদের ঘরের জন্য ও মন্দিরের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা দেশের যাজকদের জন্য ধর্মস্থান হবে যারা সদাপ্রভুর সেবা করে, যারা সদাপ্রভুর সেবা করার জন্য আসে। এটা তাদের গৃহের জন্য জায়গা এবং ধর্মস্থানের জন্য পবিত্র হবে।