Ezekiel 45:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার পঁচিশ হাজার হাত লম্বা ও দশ হাজার হাত চওড়া ভূমি এবাদতখানার পরিচারক লেবীয়দের জন্য হবে, বাস করার নগর তাদের অধিকারের জন্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার 25,000 মাপকাঠি লম্বা ও 10,000 মাপকাঠি চওড়া জায়গা সেই লেবীয়দের অধিকারে থাকবে, যারা মন্দিরে পরিচর্যা করে, তাদের অধিকারে এই নগর থাকবে যেখানে তারা বাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার পঁচিশ সহস্র [হস্ত] দীর্ঘ ও দশ সহস্র [হস্ত] প্রস্থ ভূমি গৃহের পরিচারক লেবীয়দের জন্য হইবে, বাস করিবার নগর তাহাদের অধিকারার্থ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার পঁচিশ সহস্র [হস্ত] দীর্ঘ ও দশ সহস্র [হস্ত] প্রস্থ ভূমি গৃহের পরিচারক লেবীয়দের জন্য হইবে, বাস করিবার নগর তাহাদের অধিকারার্থ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাকী পঁচিশ হাজার মাপকাঠি লম্বা ও দশ হাজার মাপকাঠি চওড়া জায়গা সেই লেবীয়দের অধিকারে থাকবে যারা উপাসনা-ঘরের কাজ করে। সেখানেই তারা বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাকী পঁচিশ হাজার মাপকাঠি লম্বা ও দশ হাজার মাপকাঠি চওড়া জায়গা সেই লেবীয়দের অধিকারে থাকবে যারা বায়তুল-মোকাদ্দসের কাজ করে। সেখানেই তারা বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভূমির অপর অর্ধাংশ থাকবে লেবীয়দের অধিকারে, যারা মন্দিরের সেবায়েত। এদের বসবাসের জন্য এখানে একটি শহর নির্মিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরেকটি স্থান যা মাপে 25,000 হাত দীর্ঘ ও 10,000 হাত চওড়া তা হবে লেবীয়দের জন্য, যারা মন্দিরে সেবা করে| সেই জমি লেবীয়দের অধিকারে থাকবে এবং বাস করবার জন্য তাদের শহর হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এটা পঁচিশ হাজার হাত দীর্ঘ ও দশ হাজার হাত প্রস্থ এবং এটা লেবীয়দের শহরের জন্য হবে যারা গৃহে সেবা করে।