Ezekiel 45:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নগরের অধিকারের জন্য তোমরা পবিত্র উপহারের পাশে পাঁচ হাজার হাত চওড়া ও পঁচিশ হাজার হাত লম্বা ভূমি দেবে, এ সব ইসরাইল-কুলের জন্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘পবিত্র এলাকার পাশে 5,000 মাপকাঠি চওড়া ও 25,000 মাপকাঠি লম্বা একটি অংশ নগরের জন্য উপহার রূপে রাখতে হবে; এটি সমস্ত ইস্রায়েল কুলের জন্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নগরের অধিকারের নিমিত্ত তোমরা পবিত্র উপহারের পার্শ্বে পাঁচ সহস্র [হস্ত] প্রস্থ ও পঁচিশ সহস্র [হস্ত] দীর্ঘ ভূমি দিবে, ইহা সমস্ত ইস্রায়েল-কুলের জন্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নগরের অধিকারের নিমিত্ত তোমরা পবিত্র উপহারের পার্শ্বে পাঁচ সহস্র [হস্ত] প্রস্থ ও পঁচিশ সহস্র [হস্ত] দীর্ঘ ভূমি দিবে, ইহা সমস্ত ইস্রায়েল-কুলের জন্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘পবিত্র এলাকার পাশে পাঁচ হাজার মাপকাঠি চওড়া ও পঁচিশ হাজার মাপকাঠি লম্বা একটা অংশ শহরের জন্য রাখতে হবে। সেই শহর গোটা ইস্রায়েল জাতির জন্য থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘পবিত্র এলাকার পাশে পাঁচ হাজার মাপকাঠি চওড়া ও পঁচিশ হাজার মাপকাঠি লম্বা একটা অংশ শহরের জন্য রাখতে হবে। সেই শহর গোটা ইসরাইল জাতির জন্য থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পুণ্যভূমির পাশে, অপর অংশে পঁচিশ হাজার হাত দীর্ঘ এবং পাঁচ হাজার হাত প্রশস্ত স্থানটিতে একটি নগরী নির্মিত হবে। এখানে ইসরায়েলীরা এসে বসবাস করতে পারবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই শহরকে তুমি 25,000 হাত লম্বা ও 5000 হাত চওড়া একটি ক্ষেত্র দেবে| এটা হবে সমস্ত ইস্রায়েল পরিবারের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শহরের অধিকারের জন্য তোমার পবিত্র উপহারের পাশে পাঁচ হাজার হাত প্রস্থ ও পঁচিশ হাজার হাত দীর্ঘ ভূমি দেবে, এটা সমস্ত ইস্রায়েল কুলের জন্য হবে।