Ezekiel 45:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশে এই স্থানটি ইসরাইলের মধ্যে তাঁর অধিকার হবে; এবং আমার নিযুক্ত শাসনকর্তারা আর আমার লোকদের উপরে দৌরাত্ম্য করবে না, কিন্তু ইসরাইল-কুলকে নিজ নিজ বংশানুসারে দেশের ভূমি ভোগ করতে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জায়গা ইস্রায়েল দেশের শাসনকর্তার অধিকারে থাকবে। এবং আমার শাসনকর্তারা আমার লোকদের উপর আর অত্যাচার করবে না কিন্তু ইস্রায়েল কুলকে তার নিজের নিজের বংশানুসারে দেশ দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশে ইহা ইস্রায়েলের মধ্যে তাঁহার অধিকার হইবে; এবং আমার নিযুক্ত অধ্যক্ষেরা আর আমার প্রজাদের উপরে দৌরাত্ম্য করিবে না, কিন্তু ইস্রায়েল-কুলকে আপন আপন বংশানুসারে দেশ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশে ইহা ইস্রায়েলের মধ্যে তাঁহার অধিকার হইবে; এবং আমার নিযুক্ত অধ্যক্ষেরা আর আমার প্রজাদের উপরে দৌরাত্ম্য করিবে না, কিন্তু ইস্রায়েল-কুলকে আপন আপন বংশানুসারে দেশ দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই জায়গা ইস্রায়েল দেশের শাসনকর্তার অধিকারে থাকবে। আমার শাসনকর্তারা আমার লোকদের উপর আর অত্যাচার করবে না, বরং ইস্রায়েল জাতিকে তার গোষ্ঠীগুলো অনুসারে জমি ভোগ করতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই জায়গা ইসরাইল দেশের শাসনকর্তার অধিকারে থাকবে। আমার শাসনকর্তারা আমার বান্দাদের উপর আর জুলুম করবে না, বরং ইসরাইল জাতিকে তার গোষ্ঠীগুলো অনুসারে জমি ভোগ করতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল ভূমিতে এই এলাকা শাসনকর্তার জন্য নিরূপিত হবে যাতে তিনি কখনও প্রজাদের উৎপীড়ন না করেন কিন্তু দেশের বাকী অংশের উপর, ইসরায়েল গোষ্ঠীর অধিকার স্থাপনে সাহায্য করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জমি হবে ইস্রায়েলের শাসকদের সম্পত্তি| সেই জন্য শাসকদের আমার প্রজাদের জীবন কষ্টকর করে তোলার প্রয়োজন হবে না| কিন্তু তারা সেই জমি ইস্রায়েলকে তাদের পরিবারগোষ্ঠীর জন্য দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেশে এটা ইস্রায়েলের মধ্যে তাঁর সম্পত্তি হবে এবং আমার নেতারা আর আমার লোকদের ওপরে অত্যাচার করবে না, কিন্তু তারা ইস্রায়েল-কুলকে তাদের বংশানুসারে দেশ দেবে;