Ezekiel 45:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইসরাইলের শাসনকর্তারা, এ-ই তোমাদের যথেষ্ট হোক; তোমরা দৌরাত্ম্য ও বল প্রয়োগ দূর কর, ন্যায় ও ধার্মিকতার অনুষ্ঠান কর, আমার লোকদেরকে অধিকারচ্যুত করতে ক্ষান্ত হও, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েলের শাসনকর্তারা! তোমাদের যথেষ্ট হয়েছে। এখন দৌরাত্ম্য ও নিপীড়ন করা ছেড়ে দিয়ে তোমরা যথাযথ ও ন্যায্য কাজ করো। আমার লোকদের অধিকারচ্যুত করা বন্ধ করো, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েলের অধ্যক্ষগণ, ইহাই তোমাদের যথেষ্ট হউক; তোমরা দৌরাত্ম্য ও ধনাপহার দূর কর, ন্যায় ও ধার্ম্মিকতার অনুষ্ঠান কর, আমার প্রজাদিগকে অধিকারচ্যুত করিতে ক্ষান্ত হও, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েলের অধ্যক্ষগণ, ইহাই তোমাদের যথেষ্ট হউক; তোমরা দৌরাত্ম্য ও ধনাপহার দূর কর, ন্যায় ও ধার্মিকতার অনুষ্ঠান কর, আমার প্রজাদিগকে অধিকারচ্যুত করিতে ক্ষান্ত হও, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘হে ইস্রায়েলের শাসনকর্তারা, আমি প্রভু সদাপ্রভু বলছি, যথেষ্ট হয়েছে। এখন জোর-জবরদস্তি ও অত্যাচার করা ছেড়ে দিয়ে তোমরা ন্যায় ও সৎ কাজ কর। আমার লোকদের জায়গা তোমাদের দখলে নেওয়া বন্ধ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘হে ইসরাইলের শাসনকর্তারা, আমি আল্লাহ্‌ মালিক বলছি, যথেষ্ট হয়েছে। এখন জোর-জবরদস্তি ও জুলুম করা ছেড়ে দিয়ে তোমরা ন্যায় ও সৎ কাজ কর। আমার বান্দাদের জায়গা তোমাদের দখলে নেওয়া বন্ধ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, হে ইসরায়েলের শাসকবর্গ, দীর্ঘকাল ধরে তোমরা পাপ করে চলেছ! তোমাদের দৌরাত্ম ও উৎপীড়ন বন্ধ কর। প্রতিষ্ঠা কর ন্যায় ও ধর্ম। আমার প্রজাদের আর কখনও দেশছাড়া করো না। আমি, সর্বাধিপতি প্রভু, তোমাদের এই কথা বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন, “ইস্রায়েলের শাসকরা, যথেষ্ট হয়েছে আর আমার লোক জনের প্রতি হিংস্র হোযো না! ইস্রায়েলকে তাদের পরিবার গোষ্ঠীগুলির জমি দাও|” প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েলের নেতারা, এটাই তোমাদের যথেষ্ট হোক; তোমার অত্যাচার ও শত্রুতা দূর কর, ন্যায় ও ধার্ম্মিকতা কর, আমার লোকদেরকে উচ্ছেদ করা পরিত্যাগ কর! এটা প্রভু সদাপ্রভু বলেন।