Ezekiel 46:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রত্যহ প্রাতে তার সঙ্গে খাদ্য-উপহার হিসেবে ঐফার ষষ্ঠাংশ সুজি ও সেই মিহি সুজি ময়ান দেবার জন্য হিনের তিন ভাগের এক ভাগ তেল, এই শস্য-উৎসর্গ মাবুদের উদ্দেশে উৎসর্গ করবে, এই বিধি চিরস্থায়ী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া এর সঙ্গে রোজ সকালে তোমাদের শস্য-নৈবেদ্যের জিনিসও দিতে হবে, এতে থাকবে ঐফার ষষ্ঠাংশ এবং ময়দা ভিজানোর জন্য হিনের তৃতীয়াংশ তেল। সদাপ্রভুর উদ্দেশে এই শস্য-নৈবেদ্যের অনুষ্ঠান একটি স্থায়ী নির্দেশ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রত্যহ প্রাতে তাহার সহিত ভক্ষ্য-নৈবেদ্যরূপে ঐফার ষষ্ঠাংশ [সূজি], ও সেই সূক্ষ্ম সূজী আর্দ্র করণার্থে হিনের তৃতীয়াংশ তৈল, এই ভক্ষ্য-নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে, এই বিধি চিরকাল নিত্যস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রত্যহ প্রাতে তাহার সহিত ভক্ষ্য-নৈবেদ্যরূপে ঐফার ষষ্ঠাংশ [সুজি], ও সেই সূক্ষ্ম সুজি আর্দ্র করণার্থে হিনের তৃতীয়াংশ তৈল, এই ভক্ষ্য-নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে, এই বিধি চিরকাল নিত্যস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া এর সংগে রোজ সকালে তোমাদের শস্য-উৎসর্গের জিনিসও দিতে হবে; এতে থাকবে তিন কেজি ময়দা ও তাতে ময়ান দেবার জন্য সোয়া এক লিটার তেল। সদাপ্রভুর উদ্দেশে এই শস্য-উৎসর্গের অনুষ্ঠান একটা স্থায়ী নির্দেশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া এর সংগে রোজ সকালে তোমাদের শস্য-কোরবানীর জিনিসও দিতে হবে; এতে থাকবে তিন কেজি ময়দা ও তাতে ময়ান দেবার জন্য সোয়া এক লিটার তেল। মাবুদের উদ্দেশে এই শস্য-কোরবানী একটা স্থায়ী নির্দেশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এছাড়াও রোজ সকালে দুই কিলোগ্রাম (এফা) ময়দা ও এক লিটার (হিন) জলপাই তেল উৎসর্গ করতে হবে। তেল দিতে হবে ময়দার ময়ান দেবার জন্য। প্রভু পরমেশ্বরের কাছে এই নৈবেদ্য উৎসর্গের নিয়ম চিরদিন বলবৎ থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাছাড়া প্রতি দিন সকাল বেলা মেষশাবকের সঙ্গে শস্য নৈবেদ্যও উৎসর্গ করবে| গম ভেজাবার জন্য প্রতি 1/6 ঐফা গমের সঙ্গে 1/3 হিন পরিমান তেলও তোমাকে দিতে হবে| এ হবে প্রভুর উদ্দেশ্যে প্রতি দিনের জন্য উৎসর্গীকৃত শস্য নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তুমি প্রতি সকালে তার সঙ্গে শস্য নৈবেদ্যরূপে ঐফার ষষ্ঠাংশ ও সেই সূক্ষ্ম সূজী আর্দ্র করার জন্যে হিনের তৃতীয়াংশ তেল, এই শস্য নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে, এই নিয়ম চিরকাল স্থায়ী।