Ezekiel 46:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে প্রত্যহ প্রাতে সেই ভেড়ার বাচ্চা, নৈবেদ্য ও তেল কোরবানী করা যাবে। এ হল নিয়মিত পোড়ানো-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে প্রত্যেকদিন সকালে সেই মেষশাবক ও শস্য-নৈবেদ্য এবং তেল নিয়মিত হোমবলি জন্য যোগান দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে প্রত্যহ প্রাতে সেই মেষশাবক, নৈবেদ্য ও তৈল উৎসর্গ করা যাইবে। ইহা নিত্য হোমবলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে প্রত্যহ প্রাতে সেই মেষশাবক, নৈবেদ্য ও তৈল উৎসর্গ করা যাইবে। ইহা নিত্য হোমবলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে নিয়মিত পোড়ানো-উৎসর্গের জন্য রোজ সকালে সেই বাচ্চা-ভেড়া এবং শস্য-উৎসর্গের জন্য ময়দা ও তেল যোগান দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে নিয়মিত পোড়ানো-কোরবানীর জন্য রোজ সকালে সেই বাচ্চা-ভেড়া এবং শস্য-কোরবানীর জন্য ময়দা ও তেল যোগান দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষশাবক, ময়দা এবং জলপাই তেল প্রতিদিন সকালে প্রভু পরমেশ্বরের কাছে উৎসর্গ করতে হবে। এই নিয়ম হবে চিরকালের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা চিরকাল প্রতি সকাল বেলা মেষশাবক, শস্য নৈবেদ্য, ও তেল হোমবলি উৎসর্গ করার জন্য দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে প্রতি সকালে সেই মেষশাবক, নৈবেদ্য ও তেল উৎসর্গ করা যাবে। এটা চিরস্থায়ী হোমবলি।