Ezekiel 46:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শাসনকর্তা লোকদেরকে দৌরাত্মপূর্বক অধিকারচ্যুত করার জন্য তাদের অধিকার থেকে কিছু নেবেন না; তিনি নিজের অধিকারের মধ্য থেকে তার পুত্রদেরকে অধিকার দেবেন; যেন আমার লোকেরা নিজ নিজ অধিকার থেকে ছিন্নভিন্ন হয়ে না যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের তাড়িয়ে দিয়ে শাসনকর্তা তাদের কোনও সম্পত্তিই দখল করতে পারবে না। সে কেবল তার নিজের সম্পত্তি থেকেই তার ছেলেদের দিতে পারবে, যাতে আমার লোকদের মধ্য থেকে কেউই তার সম্পত্তির মালিকানা না হারায়।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অধ্যক্ষ প্রজাদিগকে দৌরাত্ম্যপূর্ব্বক অধিকারচ্যুত করণার্থে তাহাদের অধিকার হইতে কিছু লইবেন না; তিনি আপনারই অধিকারের মধ্য হইতে আপন পুত্রদিগকে অধিকার দিবেন; যেন আমার প্রজারা আপন আপন অধিকার হইতে ছিন্নভিন্ন হইয়া না যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অধ্যক্ষ প্রজাদিগকে দৌরাত্ম্যপূর্বক অধিকারচ্যুত করণার্থে তাহাদের অধিকার হইতে কিছু লইবেন না; তিনি আপনারই অধিকারের মধ্য হইতে আপন পুত্রদিগকে অধিকার দিবেন; যেন আমার প্রজারা আপন আপন অধিকার হইতে ছিন্নভিন্ন হইয়া না যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের তাড়িয়ে দিয়ে শাসনকর্তা তাদের কোন সম্পত্তিই দখল করতে পারবে না। সে কেবল তার নিজের সম্পত্তি থেকেই তার ছেলেদের দিতে পারবে যাতে আমার লোকদের মধ্য থেকে কেউই তার সম্পত্তির মালিকানা না হারায়।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের তাড়িয়ে দিয়ে শাসনকর্তা তাদের কোন সম্পত্তিই দখল করতে পারবে না। সে কেবল তার নিজের সম্পত্তি থেকেই তার ছেলেদের দিতে পারবে যাতে আমার বান্দাদের মধ্য থেকে কেউই তার সম্পত্তির মালিকানা না হারায়।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাসনকর্তা তার কোন প্রজার সম্পত্তি নিতে পারবে না। কোন পুত্রকে ভূ-সম্পত্তি দিতে হলে তার নিজস্ব অধিকৃত ভূ-খণ্ড থেকেই দিতে হবে। তাহলে আমার প্রজাদের জমির মালিকানা কেড়ে নিয়ে তাদের উপর নিপীড়ন করার সুযোগ সে পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাসক লোকদের কোন জমি নেবে না বা তাদের জোরপূর্বক জমি ছেড়ে যেতে বাধ্য করবে না| শাসক কেবল মাত্র তার নিজের জমির কিছু অংশ তার পুত্রদের দেবে এবং এই ভাবে আমার লোকরা তাদের জমি ছাড়তে বাধ্য হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নেতা লোকদেরকে অধিকারচ্যুত করার জন্যে তাদের সম্পত্তি থেকে কিছু নেবেন না; তিনি নিজেরই অধিকারের মধ্যে থেকে নিজের ছেলেদেরকে অধিকার দেবেন; যেন আমার লোকেরা নিজেদের অধিকার থেকে ছিন্নভিন্ন হয়ে না যায়।