Ezekiel 46:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি আমাকে বললেন, এসব পাচকদের বাড়ি, এই স্থানে এবাদতখানার পরিচারকেরা লোকদের কোরবানীর জিনিস সিদ্ধ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি আমাকে বললেন, “এগুলি হল রান্নাঘর যেখানে মন্দিরের পরিচারকেরা লোকদের উৎসর্গ করা বলি রান্না করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আমাকে কহিলেন, এ সকল পাচকদের গৃহ, এই স্থানে গৃহের পরিচারকেরা প্রজালোকদের বলি সিদ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আমাকে কহিলেন, এই সকল পাচকদের গৃহ, এই স্থানে গৃহের পরিচারকেরা প্রজালোকদের বলি সিদ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “এগুলো হল চুলা; যারা উপাসনা-ঘরের সেবা-কাজ করে তারা সেখানে লোকদের উৎসর্গের জিনিস সিদ্ধ করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “এগুলো হল চুলা; যারা বায়তুল-মোকাদ্দসের এবাদত-কাজ করে তারা সেখানে লোকদের কোরবানীর জিনিস সিদ্ধ করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিব্যপুরুষ আমাকে বললেন, এগুলিও রন্ধনশালা। এখানে মন্দিরের সেবায়েতরা জনসাধারণের উৎসর্গীত বলির মাংস পাক করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পুরুষটি আমায় বলল, “এই রান্না ঘরগুলিতেই, মন্দিরের সেবকরা লোকরা যে সব উৎসর্গগুলি আনবে সেগুলি সেদ্ধ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বললেন, “এই জায়গায় গৃহের পরিচারকেরা লোকদের বলি সিদ্ধ করবে।”