Ezekiel 46:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেশের লোকেরা সকল বিশ্রামবারে ও অমাবস্যায় সেই দ্বারের প্রবেশস্থানে মাবুদের কাছে সেজ্‌দা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের লোকেরা বিশ্রামবার ও অমাবস্যাতে সেই দ্বারের বাইরে সদাপ্রভুর উপাসনা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেশের প্রজালোক সকল বিশ্রামবারে ও অমাবস্যায় সেই দ্বারের প্রবেশস্থানে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেশের প্রজালোক সকল বিশ্রামবারে ও অমাবস্যায় সেই দ্বারের প্রবেশস্থানে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরাও বিশ্রামবার ও অমাবস্যাতে সেই ফটকের বাইরে সদাপ্রভুর উপাসনা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরাও বিশ্রামবার ও অমাবস্যাতে সেই দরজার বাইরে মাবুদের এবাদত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতি সাব্বাথ ও অমাবস্যা তিথির পার্বণে লোকেরা দেউড়ির সামনে বসেই প্রভু পরমেশ্বরের কাছে প্রণিপাত করবে ও উপাসনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাধারণ লোকরাও নিস্তারপর্বের দিনে ও অমাবস্যার দিনে সেই দরজায় দাঁড়িয়ে প্রভুর উপাসনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেশের লোক সব বিশ্রামবারে ও অমাবস্যায় সেই দরজার প্রবেশ স্থানে সদাপ্রভুর কাছে নত হবে।