Ezekiel 46:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের উদ্দেশে শাসনকর্তাকে এই পোড়ানো-কোরবানী করতে হবে, বিশ্রামবারে নিখুঁত ছয়টি ভেড়ার বাচ্চা ও নিখুঁত একটি ভেড়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্রামদিনে শাসনকর্তাকে সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গের জন্য ছয়টা পুরুষ মেষশাবক ও একটি মেষ আনতে হবে, সবগুলিই যেন নিখুঁত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর উদ্দেশে অধ্যক্ষকে এই হোমবলি উৎসর্গ করিতে হইবে, বিশ্রামবারে নির্দ্দোষ ছয়টী মেষশাবক ও নির্দ্দোষ একটী মেষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর উদ্দেশে অধ্যক্ষকে এই হোমবলি উৎসর্গ করিতে হইবে, বিশ্রামবারে নির্দোষ ছয়টি মেষশাবক ও নির্দোষ একটি মেষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্রাম দিনে শাসনকর্তাকে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের জন্য ছয়টা বাচ্চা-ভেড়া ও একটা পুরুষ ভেড়া আনতে হবে; সবগুলোই যেন নিখুঁত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিশ্রাম দিনে শাসনকর্তাকে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য ছয়টা বাচ্চা-ভেড়া ও একটা পুরুষ ভেড়া আনতে হবে; সবগুলোই যেন নিখুঁত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাব্বাথে শাসনকর্তাকে হোমবলি উৎসর্গের জন্য ছটি নিখুঁত মেষশাবক ও একটি নিখুঁত মেষ আনতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শাসক নিস্তারপর্বের দিন প্রভুকে উৎসর্গ করার জন্য অবশ্যই ছটি নির্দোষ মেষশাবক ও নিখুঁত পুং মেষের যোগান দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর উদ্দেশ্যে নেতাকে এই হোমবলি উৎসর্গ করতে হবে, বিশ্রামবারে নির্দোষ ছয়টী মেষশাবক ও নির্দোষ একটি মেষ।