Ezekiel 46:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শস্য-উৎসর্গ হিসেবে ভেড়ার প্রতি এক ঐফা সুজি এবং ভেড়ার বাচ্চাগুলোর জন্য তাঁর হাতে যতটা উঠবে এবং ঐফার প্রতি এক হিন তৈল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্য-নৈবেদ্যরূপে মেষের জন্য এক ঐফা ও মেষশাবকের জন্য তার হাতে যতটা উঠবে এবং প্রতি ঐফার জন্য এক হিন জলপাই তেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভক্ষ্য-নৈবেদ্যরূপে মেষের প্রতি এক ঐফা [সূজি], এবং মেষশাবকদের জন্য তাঁহার হাতে যতটা উঠিবে, এবং ঐফার প্রতি এক হিন তৈল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভক্ষ্য-নৈবেদ্যরূপে মেষের প্রতি এক ঐফা [সুজি], এবং মেষশাবকদের জন্য তাঁহার হাতে যতটা উঠিবে, এবং ঐফার প্রতি এক হিন তৈল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরুষ ভেড়ার সংগে শস্য-উৎসর্গের জন্য আঠারো কেজি ময়দা দিতে হবে আর বাচ্চা-ভেড়াগুলোর সংগে যতটা খুশী ততটা ময়দা দিতে হবে; প্রত্যেক আঠারো কেজি ময়দার জন্য পৌনে চার লিটার করে তেল দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পুরুষ ভেড়ার সংগে শস্য-কোরবানীর জন্য আঠারো কেজি ময়দা দিতে হবে আর বাচ্চা-ভেড়াগুলোর সংগে যতটা খুশী ততটা ময়দা দিতে হবে; প্রত্যেক আঠারো কেজি ময়দার জন্য পৌনে চার লিটার করে তেল দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি মেষের সঙ্গে এক এফা করে শস্য নৈবেদ্য দিতে হবে এবং মেষশাবকের সঙ্গে সে তার সাধ্য অনুযায়ী খুশীমত শস্য নৈবেদ্য উৎসর্গ করবে। প্রতি এফা শস্য পিছু এক হিন করে তেল দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নৈবেদ্য হিসাবে মেষের সাথে তাকে এক ঐফা শস্য দিতে হবে তবে মেষশাবকের সাথে দেওয়া শস্য নৈবেদ্যর পরিমাণ শাসকের ইচ্ছানুসারেই হবে| কিন্তু প্রতি ঐফা শস্যের সাথে তিনি অবশ্যই এক হিন পরিমাণ তেল দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শস্য নৈবেদ্যরূপে মেষের সঙ্গে এক ঐফা এবং মেষশাবকদের সঙ্গে তাঁর হাতে যতটা উঠবে এবং ঐফার প্রতি এক হিন তেল।