Ezekiel 47:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে ঘুরিয়ে এবাদতখানার প্রবেশস্থানে আনলেন, আর দেখ, এবাদতখানার গোবরাটের নিচে থেকে পানি বের হয়ে পূর্ব দিকে বইছে, কেননা এবাদতখানার সম্মুখভাগ পূর্ব দিকে ছিল; আর সেই পানি নিচে থেকে এবাদতখানার দক্ষিণ পাশ দিয়ে কোরবানগাহ্‌র দক্ষিণে নেমে যাচ্ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই ব্যক্তি আমাকে মন্দিরের ঢুকবার মুখের কাছে ফিরিয়ে আনলেন, আর আমি দেখলাম মন্দিরের ঢুকবার মুখের তলা থেকে জল বের হয়ে পূর্বদিকে বইছে। (কারণ মন্দির পূর্বমুখী ছিল) সেই জল মন্দিরের দক্ষিণ পাশের তলা থেকে বেদির দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশস্থানে আনিলেন, আর দেখ, গৃহের গোবরাটের নীচে হইতে জল বাহির হইয়া পূর্ব্বদিকে বহিতেছে, কেননা গৃহের সম্মুখভাগ পূর্ব্বদিকে ছিল; আর সেই জল নীচে হইতে গৃহের দক্ষিণ বগল দিয়া যজ্ঞবেদির দক্ষিণে নামিয়া যাইতে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশস্থানে আনিলেন, আর দেখ, গৃহের গোবরাটের নিচে হইতে জল বাহির হইয়া পূর্বদিকে বহিতেছে, কেননা গৃহের সম্মুখভাগ পূর্বদিকে ছিল; আর সেই জল নিচে হইতে গৃহের দক্ষিণ পার্শ্ব দিয়া যজ্ঞবেদির দক্ষিণে নামিয়া যাইতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আমাকে উপাসনা-ঘরে ঢুকবার মুখের কাছে ফিরিয়ে আনলেন, আর আমি দেখলাম উপাসনা-ঘরের ঢুকবার মুখের তলা থেকে জল বের হয়ে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। উপাসনা-ঘরটা পূর্বমুখী ছিল। সেই জল উপাসনা-ঘরের দক্ষিণ পাশের তলা থেকে বেদীর দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আমাকে বায়তুল-মোকাদ্দসে ঢুকবার মুখের কাছে ফিরিয়ে আনলেন, আর আমি দেখলাম বায়তুল-মোকাদ্দসের ঢুকবার মুখের তলা থেকে পানি বের হয়ে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। বায়তুল-মোকাদ্দস পূর্বমুখী ছিল। সেই পানি বায়তুল-মোকাদ্দসের দক্ষিণ পাশের তলা থেকে কোরবানগাহের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিব্য পুরুষ আমাকে ফিরিয়ে আনলেন মন্দিরের প্রবেশ পথে। সেই প্রবেশ পথের নীচ দিয়ে একটি প্রস্রবণ উৎসারিত হয়ে পূর্বদিকে বয়ে চলেছে। পূর্বদিকেই ছিল মন্দিরের মুখ। মন্দিরের দক্ষিণ অংশের নীচ থেকে এই স্রোত উৎসারিত হয়ে যজ্ঞ বেদীর দক্ষিণ দিক ঘুরে প্রবাহিত হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পুরুষটি আমায় আবার মন্দিরের প্রবেশস্থানে নিয়ে এল| আমি মন্দিরের পূর্বের দরজার নীচে দিয়ে জল বয়ে আসতে দেখলাম| (মন্দিরের সম্মুখভাগ পূর্ব দিকে মুখ করা|) জলের ধারা মন্দিরের দক্ষিণ দিক থেকে বয়ে বেদীর দক্ষিণ দিক পর্যন্ত যাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে ঘুরিয়ে মন্দিরের প্রবেশস্থানে আনলেন, আর দেখ! মন্দিরের গোবরাটের নীচে থেকে জল বের হয়ে পূর্বদিকে বয়ে যাচ্ছে, কারণ গৃহের সামনের অংশ পূর্বদিকে ছিল; আর সেই জল নীচ থেকে গৃহের দক্ষিণ দিক দিয়ে যজ্ঞবেদির দক্ষিণে নেমে যাচ্ছিল।