Ezekiel 47:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নদীর ধারে এপারে ওপারে সব রকমের খাবার ফলের গাছ হবে, তার পাতা শুকিয়ে যাবে না ও ফল শেষ হবে না; প্রতিমাসে তার ফল পাকবে, কেননা তার সেচনের পানি পবিত্র স্থান থেকে বের হবে; আর তার ফল খাবারের জন্য ও পাতা সুস্থতার জন্য ব্যবহৃত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নদীর দুই ধারেই সব রকমের ফলের গাছ জন্মাবে। সেগুলির পাতা শুকিয়ে যাবে না, ফলও শেষ হবে না। প্রতি মাসেই তাতে ফল ধরবে, কারণ উপাসনার স্থান থেকে জল তার মধ্যে বয়ে আসছে। সেগুলির ফল খাবার জন্য আর পাতা সুস্থ হবার জন্য ব্যবহার করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নদীর ধারে এপারে ওপারে সর্ব্বপ্রকার ভোজনার্থ ফলের বৃক্ষ হইবে, তাহার পত্র ম্লান হইবে না, ও ফল শেষ হইবে না; প্রতিমাসে তাহার ফল পাকিবে, কেননা তাহার সেচনের জল ধর্ম্মধাম হইতে নির্গত; আর তাহার ফল আহারের জন্য ও পুত্র আরোগ্যের নিমিত্ত ব্যবহৃত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নদীর ধারে এপারে ওপারে সর্বপ্রকার ভোজনার্থ ফলের বৃক্ষ হইবে, তাহার পত্র ম্লান হইবে না, ও ফল শেষ হইবে না; প্রতি মাসে তাহার ফল পাকিবে, কেননা তাহার সেচনের জল ধর্মধাম হইতে নির্গত; আর তাহার ফল আহারের জন্য ও পত্র আরোগ্যের নিমিত্ত ব্যবহৃত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নদীর দুই ধারেই সব রকমের ফলের গাছ জন্মাবে। সেগুলোর পাতা শুকিয়ে যাবে না, ফলও শেষ হবে না। প্রতি মাসেই তাতে ফল ধরবে, কারণ উপাসনা-ঘর থেকে সেখানে জল বয়ে আসবে। সেগুলোর ফল খাবার জন্য আর পাতা সুস্থ হবার জন্য ব্যবহার করা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নদীর দুই ধারেই সব রকমের ফলের গাছ জন্মাবে। সেগুলোর পাতা শুকিয়ে যাবে না, ফলও শেষ হবে না। প্রতি মাসেই তাতে ফল ধরবে, কারণ বায়তুল-মোকাদ্দস থেকে সেখানে পানি বয়ে আসবে। সেগুলোর ফল খাবার জন্য আর পাতা সুস্থ হবার জন্য ব্যবহার করা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নদীর দুই তীরে থাকবে সবরকমের ফলের গাছ। এগুলি থেকে খাদ্যসংস্থান হবে। এদের পাতা হবে চিরসজীব, ফল হবে অফুরন্ত। এগুলি হবে বারমেসে ফলের গাছ। কারণ মন্দির থেকে উৎসারিত স্রোতধারায় এই সব গাছ পুষ্টিলাভ করে, তাই এদের পত্র-পল্লব মানুষের রোগ-নিরাময় করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নদীর দুধারে সব রকমের ফলের গাছ জন্মাবে| তাদের পাতা কখনও খসে পড়বে না| ঐ গাছগুলি ফল দেওয়াও বন্ধ করবে না| গাছগুলিতে প্রতি মাসেই ফল ধরবে কারণ গাছগুলির জন্য যে জল প্রয়োজন তা মন্দির থেকে আসে| গাছগুলির ফল খাদ্য হিসেবে ব্যবহার করা হবে এবং তাদের পাতাগুলো রোগ আরোগ্য করবার জন্য ব্যবহৃত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নদীর ধারে এপারে ওপারে সব ধরনের খাবারের গাছ হবে, তার পাতা স্নান হবে না ও কখনো ফল তৈরী হওয়া থামবে না; গাছগুলি প্রতিমাসে তার ফল ধারণ করবে, কারণ তাদের জল আসে পবিত্র জায়গা থেকে; আর তার ফল খাবারের জন্য ও পাতা ঔষধ হবে।