Ezekiel 47:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা ইসরাইলের বারো বংশকে যে দেশ অধিকার জন্য দেবে, তার সীমা এই; ইউসুফের দুই অংশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা ইস্রায়েলের বারো গোষ্ঠীর মধ্যে যে দেশটি ভাগ করে দেবে, তার সীমা এইরকম, যোষেফের দুই অংশ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ইস্রায়েলের দ্বাদশ বংশকে যে দেশ অধিকার জন্য দিবে, তাহার সীমা এই; যোষেফের দুই অংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ইস্রায়েলের দ্বাদশ বংশকে যে দেশ অধিকারের জন্য দিবে, তাহার সীমা এই; যোষেফের দুই অংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর প্রভু সদাপ্রভু বললেন, “তোমরা সম্পত্তি হিসাবে ইস্রায়েলের বারো গোষ্ঠীর মধ্যে দেশটা এইভাবে ভাগ করে দেবে। তোমরা সবাই সমান ভাগে ভাগ করে নেবে কিন্তু যোষেফ দুই অংশ পাবে। এই দেশটা আমি তোমাদের পূর্বপুরুষদের দেব বলে শপথ করেছিলাম এবং এই দেশ তোমাদেরই সম্পত্তি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আল্লাহ্‌ মালিক বললেন, “তোমরা সম্পত্তি হিসাবে ইসরাইলের বারো গোষ্ঠীর মধ্যে দেশটা এইভাবে ভাগ করে দেবে। তোমরা সবাই সমান ভাগে ভাগ করে নেবে কিন্তু ইউসুফ দুই অংশ পাবে। এই দেশটা আমি তোমাদের পূর্বপুরুষদের দেব বলে কসম খেয়েছিলাম এবং এই দেশ তোমাদেরই সম্পত্তি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বললেন, ইসরায়েলের দ্বাদশ গোষ্ঠীর মধ্যে তোমরা যে ভূমি ভাগ করে দেবে এইগুলি হবে তার সীমানা—ইসরায়েলের দ্বাদশ গোষ্ঠীর সঙ্গে যোষেফের দুই পুত্রকেও দুটি ভাগ দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “তুমি ইস্রায়েলের বারো পরিবারগোষ্ঠীর মধ্যে এই সীমা অনুসারে জমি ভাগ করবে| যোষেফের জন্য দুই অংশ থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমার ইস্রায়েলের বারো বংশকে যে দেশ অধিকারের জন্য দেবে, তার সীমা এই; যোষেফের দুই অংশ হবে।