Ezekiel 47:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমুদ্র থেকে সীমা দামেস্কের সীমাস্থ হৎসোর-ঐনন পর্যন্ত যাবে, আর উত্তর দিকে হমাতের সীমা; এটা উত্তরপ্রান্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সীমানা চলে যাবে ভূমধ্যসাগর থেকে দামাস্কাসের উত্তর সীমার পাশে হৎসর-ঐনন পর্যন্ত, অর্থাৎ উত্তর দিকের হমাতের সীমানা পর্যন্ত। এটাই হবে উত্তর দিকের সীমানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমুদ্র হইতে সীমা দম্মেশকের সীমাস্থ হৎসোর ঐনন পর্য্যন্ত যাইবে, আর উত্তরদিকে হমাতের সীমা; এই উত্তরপ্রান্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমুদ্র হইতে সীমা দম্মেশকের সীমাস্থ হৎসোর-ঐনন পর্যন্ত যাইবে, আর উত্তরদিকে হমাতের সীমা; এই উত্তরপ্রান্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সীমানা চলে যাবে ভুমধ্য সাগর থেকে দামেস্কের উত্তর সীমার পাশে হৎসোর-ঐনন পর্যন্ত, অর্থাৎ হমাতের সীমানা পর্যন্ত। এটাই হবে উত্তর দিকের সীমানা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সীমানা চলে যাবে ভূমধ্যসাগর থেকে দামেস্কের উত্তর সীমার পাশে হৎসোর-ঐনন পর্যন্ত, অর্থাৎ হামার সীমানা পর্যন্ত। এটাই হবে উত্তর দিকের সীমানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব ভূমধ্যসাগর থেকে পূর্বমুখে এনোন নগর, দামাস্কাস ও হামাত অঞ্চলের সীমান্ত বরাবর সমগ্র উত্তর দিক হবে দেশের উত্তর সীমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সেই সীমানা সমুদ্র থেকে দম্মেশকের সীমানার উত্তরদিকে অবস্থিত হৎসোর ঐনন পর্যন্ত যাবে| আর হমাতের সীমা হচ্ছে ঐ উত্তর প্রান্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সমুদ্র থেকে সীমা দম্মেশকের সীমায় অবস্থিত হৎসোর-ঐনন পর্যন্ত যাবে, আর উত্তরদিকে হমাতের সীমা; এই উত্তর দিক হবে।