Ezekiel 47:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পূর্বপ্রান্ত হৌরণ, দামেস্ক ও গিলিয়দের এবং ইসরাইল-দেশের মধ্যবর্তী জর্ডান; তোমরা উত্তর সীমা থেকে পূর্ব সমুদ্র পর্যন্ত মাপবে; এটা পূর্বপ্রান্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদিকের সীমানা, হৌরণ ও দামাস্কাসের মধ্য দিয়ে গিলিয়দ ও ইস্রায়েল দেশের মধ্যেকার জর্ডন নদী বরাবর গিয়ে মরুসাগরের তামার পর্যন্ত। এটাই হবে পূর্বদিকের সীমানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পূর্ব্বপ্রান্ত হৌরণ, দম্মেশক ও গিলিয়দের এবং ইস্রায়েল-দেশের মধ্যবর্ত্তী যর্দ্দন; তোমরা [উত্তর] সীমা অবধি পূর্ব্ব সমুদ্র পর্য্যন্ত মাপিবে; এই পূর্ব্বপ্রান্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পূর্বপ্রান্ত হৌরণ, দম্মেশক ও গিলিয়দের এবং ইস্রায়েল-দেশের মধ্যবর্তী যর্দন; তোমরা [উত্তর] সীমা অবধি পূর্ব সমুদ্র পর্যন্ত মাপিবে; এই পূর্বপ্রান্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূর্ব দিকের সীমানা হৌরণ ও দামেস্কের মধ্য দিয়ে গিলিয়দ ও ইস্রায়েল দেশের মধ্যেকার যর্দন নদী বরাবর গিয়ে মরু-সাগর পর্যন্ত চলে যাবে। এটাই হবে পূর্ব দিকের সীমানা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূর্ব দিকের সীমানা হৌরণ ও দামেস্কের মধ্য দিয়ে গিলিয়দ ও ইসরাইল দেশের মধ্যেকার জর্ডান নদী বরাবর গিয়ে মরু-সাগর পর্যন্ত চলে যাবে। এটাই হবে পূর্ব দিকের সীমানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দামাস্কাস ও হাউরন এলাকার মধ্যবর্তী একটি স্থান থেকে দেশের পূর্ব সীমান্তের আরম্ভ। সেখান থেকে এই সীমা চলে গেছে দক্ষিণে জর্ডন নদী পর্যন্ত। এই নদী পশ্চিমে ইসরায়েল দেশ ও পূর্বে গিলিয়দের মাঝখানে মরুসাগর এলাকার তামার পর্যন্ত সীমানা তৈরী করে দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পূর্ব দিকের সেই সীমা হৎসোর ঐনন অর্থাৎ হৌরণ ও দম্মেশকের মধ্য থেকে গিলিয়দ ও ইস্রায়েল দেশের মধ্যে যর্দন নদীর ধার বরাবর পূর্ব সমুদ্রের দিকে একদম তামর পর্যন্ত| এ হবে পূর্ব সীমা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্ব দিক হৌরণ, দম্মেশক ও গিলিয়দের এবং ইস্রায়েল-দেশের মধ্যবর্ত্তী যর্দ্দন; এই সীমানা তামর পর্যন্ত যাবে।