Ezekiel 47:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দক্ষিণপ্রান্ত দক্ষিণে তামর থেকে কাদেশস্থ মরীবৎ জলাশয় মিসরের স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্যন্ত; দক্ষিণ দিকের এটা দক্ষিণপ্রান্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণ দিকের সীমানা মরুসাগরের তামর থেকে কাদেশের মরীবার জল পর্যন্ত গিয়ে মিশরের মরা নদী বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত চলে যাবে। এটিই হবে দক্ষিণের সীমানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দক্ষিণপ্রান্ত দক্ষিণে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয় [মিসরের] স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্য্যন্ত; দক্ষিণদিকের এই দক্ষিণপ্রান্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দক্ষিণপ্রান্ত দক্ষিণে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয় [মিসরের] স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্যন্ত; দক্ষিণদিকের এই দক্ষিণপ্রান্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দক্ষিণ দিকের সীমানা মরু-সাগরের তামর থেকে কাদেশের মরীবৎ জল পর্যন্ত গিয়ে মিসরের শুকনা নদী বরাবর ভূমধ্য সাগর পর্যন্ত চলে যাবে। এটাই হবে দক্ষিণের সীমানা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দক্ষিণ দিকের সীমানা মরু-সাগরের তামর থেকে কাদেশের মরীবৎ পানি পর্যন্ত গিয়ে মিসরের শুকনা নদী বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত চলে যাবে। এটাই হবে দক্ষিণের সীমানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশের দক্ষিণ সীমা হবে দক্ষিণ পশ্চিমে তামার থেকে কাদেশ-প্রস্রবণ পর্যন্ত এবং তারপরে উত্তর পশ্চিমে মিশর সীমান্ত বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দক্ষিণ দিকে, সীমা হবে তামর থেকে মরীবা কাদেশের হ্রদ পর্যন্ত| তারপর তা মিশরের নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত যাবে| এটা হবে দক্ষিণ দিকের সীমা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দক্ষিণদিক দক্ষিণে তামর থেকে কাদেশে অবস্থিত মরীবৎ জলাশয় মিশরের ছোট নদী থেকে মহাসমুদ্র পর্যন্ত; দক্ষিণদিকের এই দক্ষিণপ্রান্ত।