Ezekiel 47:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়ে বের করলেন এবং ঘুরিয়ে বাইরের পথ দিয়ে, পূর্বমুখী পথ দিয়ে, বহির্দ্বার পর্যন্ত নিয়ে গেলেন; আর দেখ, দক্ষিণ পাশ দিয়ে পানি চুঁইয়ে পড়ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি উত্তর দ্বারের মধ্য দিয়ে আমাকে বের করে আনলেন এবং বাইরের পথ দিয়ে ঘুরিয়ে পূর্বমুখী বাইরের দ্বারের কাছে নিয়ে গেলেন, আর সেই জল-দ্বারের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়া বাহির করিলেন, এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া, পূর্ব্বাভিমুখ পথ দিয়া, বহির্দ্বার পর্য্যন্ত লইয়া গেলেন; আর দেখ, দক্ষিণ বগল দিয়া জল চোঁয়াইয়া পড়িতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়া বাহির করিলেন, এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া, পূর্বাভিমুখ পথ দিয়া, বহির্দ্বার পর্যন্ত লইয়া গেলেন; আর দেখ, দক্ষিণ পার্শ্ব দিয়া জল চোঁয়াইয়া পড়িতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি উত্তর-ফটকের মধ্য দিয়ে আমাকে বের করে আনলেন এবং বাইরের পথ দিয়ে ঘুরিয়ে পূর্বমুখী বাইরের ফটকের কাছে নিয়ে গেলেন; সেই ফটকের দক্ষিণ পাশ দিয়ে অল্প জল বয়ে যাচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি উত্তর-দরজার মধ্য দিয়ে আমাকে বের করে আনলেন এবং বাইরের পথ দিয়ে ঘুরিয়ে পূর্বমুখী বাইরের দরজার কাছে নিয়ে গেলেন; সেই দরজার দক্ষিণ পাশ দিয়ে অল্প পানি বয়ে যাচ্ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই পুরুষ তারপর আমাকে উত্তর দেউড়ি দিয়ে মন্দির এলাকার বাইরে নিয়ে গেলেন এবং সেখান থেকে ঘুরিয়ে পূর্ব দেউড়িতে আনলেন। এই দেউড়ির দক্ষিণ দিকে ক্ষীণকায়া জলাধারটি বয়ে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পুরুষটি আমায় উত্তর দিকের দরজা দিয়ে নিয়ে গিয়ে পূর্ব দিকের বাইরের দরজার বাইরে চারধার দেখালেন| জল দরজার দক্ষিণ দিক থেকে বইছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে উত্তর দরজার পথ দিয়ে বের করলেন এবং ঘুরিয়ে বাইরের পথ দিয়ে, পূর্ব দিকের পথ দিয়ে, বাইরের দরজা পর্যন্ত নিয়ে গেলেন; আর দেখ, দক্ষিণ দিক দিয়ে জল বয়ে যাচ্ছিল।