Ezekiel 47:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নিজেদের জন্য এবং যে বিদেশী লোকেরা তোমাদের মধ্যে প্রবাস করে তোমাদের মধ্যে সন্তান উৎপন্ন করে, তাদের জন্য তা অধিকার করার জন্য গুলিবাঁট দ্বারা বিভাগ করবে; এবং এরা বনি-ইসরাইলদের মধ্যে স্বজাতীয় লোকদের মত গণিত হবে, তোমাদের সঙ্গে ইসরাইল-বংশগুলোর মধ্যে অধিকার পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে যেসব বিদেশি তাদের ছেলেমেয়েদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছে তাদের জন্য ও তোমাদের জন্য দেশটি সম্পত্তি হিসেবে ভাগ করে দেবে। তাদের তোমরা দেশে জন্মানো ইস্রায়েলী হিসেবে ধরবে; তোমাদের সঙ্গে তারাও ইস্রায়েলের গোষ্ঠীগুলির মধ্যে জমির ভাগ পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের নিমিত্ত, এবং যে বিদেশী লোকেরা তোমাদের মধ্যে প্রবাস করিয়া তোমাদের মধ্যে সন্তান উৎপন্ন করে, তাহাদেরও নিমিত্ত তাহা অধিকারার্থে গুলিবাঁট দ্বারা বিভাগ করিবে; এবং ইহারা ইস্রায়েল-সন্তানদের মধ্যে স্বজাতীয় লোকদের ন্যায় গণিত হইবে, তোমাদের সহিত ইস্রায়েল-বংশ সকলের মধ্যে অধিকার পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের নিমিত্ত এবং যে বিদেশী লোকেরা তোমাদের মধ্যে প্রবাস করিয়া তোমাদের মধ্যে সন্তান উৎপন্ন করে, তাহাদেরও নিমিত্ত তাহা অধিকারার্থে গুলিবাঁট দ্বারা বিভাগ করিবে; এবং ইহারা ইস্রায়েল-সন্তানদের মধ্যে স্বজাতীয় লোকদের ন্যায় গণিত হইবে, তোমাদের সহিত ইস্রায়েল-বংশ সকলের মধ্যে অধিকার পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে যে সব বিদেশী তাদের ছেলেমেয়ে নিয়ে স্থায়ীভাবে বাস করছে তাদের জন্য ও তোমাদের জন্য দেশটা সম্পত্তি হিসাবে ভাগ করে দেবে। তাদের তোমরা দেশে জন্মানো ইস্রায়েলীয় হিসাবে ধরবে। তোমাদের সংগে তারাও ইস্রায়েলের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি হিসাবে জমির ভাগ পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে যে সব বিদেশী তাদের ছেলেমেয়ে নিয়ে স্থায়ীভাবে বাস করছে তাদের জন্য ও তোমাদের জন্য দেশটা সম্পত্তি হিসাবে ভাগ করে দেবে। তাদের তোমরা দেশে জন্মানো ইসরাইলীয় হিসাবে ধরবে। তোমাদের সংগে তারাও ইসরাইলের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি হিসাবে জমির ভাগ পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেশের উপর তোমাদের অধিকার হবে চিরস্থায়ী। এদেশে প্রবাসী বিদেশী যারা রয়েছে এবং এখানে যাদের সন্তান-সন্ততি জন্মগ্রহণ করেছে, তারাও ভূমি ভাগের সময় তার অংশ পাবে। তারাও দেশের পূর্ণ নাগরিকের মর্যাদা লাভ করবে এবং ইসরায়েলী গোষ্ঠীর সকলের সঙ্গে তারাও ভূমির অংশ পাবার জন্য লটারিতে যোগ দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের সম্পত্তি হিসাবে এটা তোমরা তোমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে যে বিদেশীরা বাস করে যাদের সন্তান-সন্ততি আছে তাদের মধ্যে বণ্ট্ন করে দেবে| এই বিদেশীরা সেখানকার বাসিন্দা তাদের ইস্রায়েলীয় বলে গন্য হবে| ইস্রায়েল পরিবারগোষ্ঠীর মধ্যে তাদের তুমি কিছু জমি ভাগ করে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমার নিজেদের জন্যে এবং যে বিদেশী লোকেরা তোমাদের মধ্যে বাস করে তোমাদের মধ্যে সন্তানের জন্ম দেয়, তাদেরও জন্যে তা অধিকারের জন্যে গুলিবাঁট দ্বারা বিভাগ করবে এবং এরা ইস্রায়েল-সন্তানদের মধ্যে নিজের জাতির মতো হবে, তোমাদের সঙ্গে ইস্রায়েল-বংশ সবের মধ্যে অধিকার পাবে।