Ezekiel 47:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তিনি এক হাজার হাত মেপে আমাকে পানির মধ্য দিয়ে গমন করালেন, তখন হাঁটু পর্যন্ত পানি উঠলো। আবার তিনি এক হাজার হাত মেপে আমাকে পানির মধ্য দিয়ে গমন করালেন; তখন কোমর পর্যন্ত পানি উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি আর 1,000 হাত মেপে আমাকে হাঁটু জলের মধ্য দিয়ে নিয়ে গেলেন। তারপর তিনি আর 1,000 হাত মেপে কোমর পর্যন্ত জলের মধ্য দিয়ে আমাকে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তিনি এক সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন হাঁটু পর্য্যন্ত জল উঠিল। আবার তিনি এক সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন; তখন কটি পর্য্যন্ত জল উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তিনি এক সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন, তখন হাঁটু পর্যন্ত জল উঠিল। আবার তিনি এক সহস্র হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন; তখন কটি পর্যন্ত জল উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আর এক হাজার হাত মেপে আমাকে হাঁটু জলের মধ্য দিয়ে নিয়ে গেলেন। তারপর তিনি আর এক হাজার হাত মেপে কোমর পর্যন্ত জলের মধ্য দিয়ে আমাকে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আর এক হাজার হাত মেপে আমাকে হাঁটু পানির মধ্য দিয়ে নিয়ে গেলেন। তারপর তিনি আর এক হাজার হাত মেপে কোমর পর্যন্ত পানির মধ্য দিয়ে আমাকে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি আরও এক হাজার হাত মাপলেন। সেখানে আমার হাঁটু পর্যন্ত ডুবলো। তারপর আরও নীচের দিকে হাজার হাত মাপলেন, সেখানে জল হল আমার কোমর পর্যন্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পুরুষটি আরও 1000 হাত মেপে আমাকে সেই স্থানে জলের মধ্যে হেঁটে যেতে বলল; সেখানে জল আমার হাঁটু পর্যন্ত উঠল| তারপর সে আরও 1000 হাত মেপে সেই স্থানে আমাকে জলের মধ্যে হেঁটে যেতে বলল| সেখানে জল আমার কোমর পর্যন্ত উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তিনি এক হাজার হাত মেপে আমাকে হাঁটু জলের মধ্য দিয়ে আনলেন এবং তিনি অন্য এক হাজার হাত মেপে আমাকে কোমর পর্যন্ত জলের মধ্য দিয়ে আনলেন।