Ezekiel 47:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তিনি এক হাজার হাত মাপলেন; তা আমার অগম্য নদী হল; কারণ পানি বেড়ে উঠেছিল, সাঁতার দেবার মত পানি, পায়ে হেঁটে পার হওয়া যায় না, এমন নদী হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি আর 1,000 হাত মাপলেন, কিন্তু জল তখন নদী হয়ে যাওয়াতে আমি পার হতে পারলাম না, কারণ জল বেড়ে গিয়েছিল এবং সাঁতার দেবার মতো গভীর হয়েছিল, এমন নদী হয়েছিল যা কেউ হেঁটে পার হতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তিনি এক সহস্র হস্ত মাপিলেন; তাহা আমার অগম্য নদী হইল; কারণ জল বাড়িয়া উঠিয়াছিল, সাঁতার জল, পদব্রজে পার হওয়া যায় না, এমন নদী হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তিনি এক সহস্র হস্ত মাপিলেন; তাহা আমার অগম্য নদী হইল; কারণ জল বাড়িয়া উঠিয়াছিল, সাঁতার জল, পদব্রজে পার হওয়া যায় না, এমন নদী হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আর এক হাজার হাত মাপলেন, কিন্তু জল তখন নদী হয়ে যাওয়াতে আমি পার হতে পারলাম না, কারণ জল বেড়ে গিয়েছিল এবং সাঁতার দেবার মত গভীর হয়েছিল। সেটা এমন নদী হয়েছিল যা কেউ হেঁটে পার হতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আর এক হাজার হাত মাপলেন, কিন্তু পানি তখন নদী হয়ে যাওয়াতে আমি পার হতে পারলাম না, কারণ পানি বেড়ে গিয়েছিল এবং সাঁতার দেবার মত গভীর হয়েছিল। সেটা এমন নদী হয়েছিল যা কেউ হেঁটে পার হতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার আরও এক হাজার হাত মাপলেন এখানে স্রোতের জলের গভীরতা এত বেশি যে আমি থই পেলাম না, সাঁতার না দিয়ে ওপারে যাওয়া যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই পুরুষটি আরও 1000 হাত মাপল, কিন্তু সেখানকার জল পার হয়ে যাবার পক্ষে খুব গভীর ছিল| জল সেখানে নদীর মত বয়ে যাচ্ছিল, সাঁতরে যাবার পক্ষে যথেষ্ট গভীর, কিন্তু পার হয়ে যাবার পক্ষে খুব বেশী গভীর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি এক হাজার হাত মাপলেন; এখানে এটা একটি নদী ছিল যা আমি পার হতে পারিনি, এটা খুব গভীর ছিল। সাঁতার কেটে পার হওয়া যায় না।