Ezekiel 47:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, তুমি দেখলে? পরে তিনি আমাকে পুনরায় ঐ নদীর তীরে নিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “হে মানবসন্তান, তুমি কি এটি দেখলে?” তারপর তিনি আমাকে আবার নদীর তীরে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি দেখিলে? পরে তিনি আমাকে পুনরায় ঐ নদীর তীরে লইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি দেখিলে? পরে তিনি আমাকে পুনরায় ঐ নদীর তীরে লইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে?” তারপর তিনি আমাকে নদীর কিনারায় ফিরিয়ে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে?” তারপর তিনি আমাকে নদীর কিনারায় ফিরিয়ে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে বললেন, হে মর্ত্যমানব, এই সমস্ত ব্যাপার মনোযোগ দিয়ে দেখ। তারপর তিনি আমাকে তুলে আনলেন নদীর তীরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই পুরুষটি আমায় বলল, “হে মনুষ্যসন্তান, তুমি যা দেখলে তা কি মনোযোগ সহকারে দেখেছ?” তারপর সেই পুরুষটি আমায় নদীর ধারে নিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বললেন, “মানুষের-সন্তান, তুমি দেখলে?” এবং তিনি আমাকে ঐ নদীর তীরে নিয়ে গেলেন।