Ezekiel 47:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি আমাকে বললেন, এই পানি পূর্ব দিক্স্থ অঞ্চলে বইছে, অরাবা সমভূমিতে নেমে যাবে এবং সমুদ্রের দিকে যাবে; যে পানি বের করা হয়েছে তা সমুদ্রে যাবে ও এর পানি উত্তম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে বললেন, “এই জল পূর্বদিকে বয়ে যাচ্ছে এবং অরাবার মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। যখন সেটি গিয়ে সমুদ্রে পড়ে তখন সেখানকার নোনতা জল মিষ্টি হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূর্ব্বদিক্স্থ অঞ্চলে বহিতেছে, অরাবা তলভূমিতে নামিয়া যাইবে, এবং সমুদ্রের দিকে যাইবে; যে জল বাহির করা হইয়াছে তাহা সমুদ্রে যাইবে ও ইহার জল উত্তম হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূর্বদিক্স্থ অঞ্চলে বহিতেছে, অরাবা তলভূমিতে নামিয়া যাইবে, এবং সমুদ্রের দিকে যাইবে; যে জল বাহির করা হইয়াছে তাহা সমুদ্রে যাইবে ও ইহার জল উত্তম হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “এই জল পূর্ব দিকে বয়ে যাচ্ছে এবং অরাবার মধ্য দিয়ে মরু-সাগরে গিয়ে পড়ছে। যখন সেটা গিয়ে সাগরে পড়ে তখন সেখানকার জল মিষ্টি হয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “এই পানি পূর্ব দিকে বয়ে যাচ্ছে এবং আরবার মধ্য দিয়ে মরু-সাগরে গিয়ে পড়ছে। যখন সেটা গিয়ে সাগরে পড়ে তখন সেখানকার পানি মিষ্টি হয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে বললেন, এই জলধারা দেশের পূর্বদিকে বয়ে চলেছে এবং জর্ডন উপত্যকার মধ্যে দিয়ে গিয়ে মিশেছে মরু সাগরে। এই নদী মরুসাগরের নোনা জলে মিশিয়ে দিচ্ছে মিষ্টি সুস্বাদু জলের ধারা। এতে নোনা জল হয়ে উঠবে সুস্বাদু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পুরুষটি আমায় বলল, “এই জলে পূর্ব দিকে অরাবা তলভূমি পর্যন্ত বয়ে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বললেন, এই জল পূর্বদিকের অঞ্চলে বয়ে যাচ্ছে এবং অরাবা তলভূমিতে নেমে যাবে এবং সমুদ্রের দিকে যাবে; এর জল উত্তম করা হবে।