Ezekiel 48:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বংশগুলোর নাম এই এই। উত্তরপ্রান্ত থেকে হিৎলোনের পথের পাশ ও হমাতের প্রবেশস্থানের কাছ দিয়ে হৎসর-ঐনন পর্যন্ত দামেস্কের সীমাতে, উত্তর দিকে হমাতের পাশে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দানের একটি অংশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এসব গোষ্ঠী, নাম অনুসারে তালিকা দেশের উত্তর সীমায় দান একটি অংশ পাবে; “সেটি ভূমধ্যসাগর থেকে হিৎলোনের রাস্তা বরাবর লেবো-হমাৎ পর্যন্ত যাবে; হৎসর-ঐনন পর্যন্ত দামাস্কাসের সীমাতে, উত্তর দিকে হমাতের পাশে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বংশগুলির নাম এই এই। উত্তরপ্রান্ত হইতে হিৎলোনের পথের পার্শ্ব ও হমাতের প্রবেশস্থানের নিকট দিয়া হৎসর-ঐনন পর্য্যন্ত দম্মেশকের সীমাতে, উত্তরদিকে হমাতের পার্শ্বে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত দানের এক অংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বংশগুলির নাম এই এই। উত্তরপ্রান্ত হইতে হিৎলোনের পথের পার্শ্ব ও হমাতের প্রবেশস্থানের নিকট দিয়া হৎসোর-ঐনন পর্যন্ত দম্মেশকের সীমাতে, উত্তরদিকে হমাতের পার্শ্বে পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দানের এক অংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু বললেন, “গোষ্ঠী অনুসারে দেশের জমিজমার ভাগ এইভাবে হবে। দেশের উত্তর সীমায় দান একটা অংশ পাবে; সেটা ভূমধ্য সাগর থেকে হিৎলোনের রাস্তা বরাবর লেবো-হমাৎ পর্যন্ত যাবে; সেখান থেকে যাবে পূর্ব দিকে দামেস্কের উত্তর সীমার পাশে হৎসোর-ঐনন পর্যন্ত, অর্থাৎ হমাতের সীমানা পর্যন্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ বললেন, “গোষ্ঠী অনুসারে দেশের জমিজমার ভাগ এইভাবে হবে। দেশের উত্তর সীমায় দান-গোষ্ঠী একটা অংশ পাবে; সেটা ভূমধ্যসাগর থেকে হিৎলোনের রাস্তা বরাবর লেবো-হামা পর্যন্ত যাবে; সেখান থেকে যাবে পূর্ব দিকে দামেস্কের উত্তর সীমার পাশে হৎসোর-ঐনন পর্যন্ত, অর্থাৎ হামার সীমানা পর্যন্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্বে ভূমধ্যসাগর থেকে হেৎলোন নগর, হামাত গিরিপথ, এনোন নগর, দামাস্কাস এবং হামাতের মধ্যবর্তী সীমানা পর্যন্ত হবে দেশের উত্তর সীমা। প্রত্যেকটি গোষ্ঠী পূর্বদিক থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এক একটি ভূ-খণ্ড পাবে এবং উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে উল্লিখিত ভাবে গোষ্ঠীগুলি প্রত্যেকে সমপরিমাণ ভূখণ্ড পাবে: দান, আশের, নপ্তালি, মনশিঃ, ইফ্রায়িম, রূবেণ, যিহুদা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“উত্তর দিকের সীমা পূর্বদিকে ভূমধ্যসাগর হতে হিত্‌লোন ও হমাতের পথে এবং শেষে হৎসর ঐনন পর্যন্ত গেছে| এটা দম্মেশক ও হমাতের মধ্যবর্তী সীমাতে| এই দলের পরিবারগোষ্ঠীর জমি এই সীমার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাবে| উত্তর থেকে দক্ষিণে এখানকার পরিবারগোষ্ঠীরা হল: দান, আশের, নপ্তালি, মনঃশি, ইফ্রয়িম, রূবেণ ও যিহূদা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই বংশগুলির নাম হল এই। উত্তরপ্রান্ত থেকে হিৎলোনের পথের পাশ ও হমাতের প্রবেশস্থানের কাছ দিয়ে হৎসর-ঐনন পর্যন্ত দম্মেশকের সীমাতে, উত্তরদিকে হমাতের পাশে পূর্বপ্রান্ত থেকে মহাসমুদ্র পর্যন্ত দানের এক অংশ হবে।