Ezekiel 48:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই পবিত্র উপহার-ভূমি ইমামদের জন্য হবে; তা উত্তর দিকে পঁচিশ হাজার হাত লম্বা, পশ্চিম দিকে দশ হাজার হাত চওড়া, পূর্ব দিকে দশ হাজার হাত চওড়া ও দক্ষিণ দিকে পঁচিশ হাজার হাত লম্বা; তার মধ্য স্থানে মাবুদের পবিত্র স্থান থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি হবে যাজকদের জন্য পবিত্র অংশ। এটি উত্তর দিকে 25,000 মাপকাঠি, পশ্চিমদিকে 10,000 হাত, পূর্বদিকে 10,000 হাত এবং দক্ষিণ দিকে 25,000 হাত। তার মাঝখানে থাকবে সদাপ্রভুর উপাসনার স্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই পবিত্র উপহার-ভূমি যাজকদের জন্য হইবে; তাহা উত্তরদিকে পঁচিশ সহস্র [হস্ত]* দীর্ঘ, পশ্চিমদিকে দশ সহস্র [হস্ত]* প্রস্থ, পূর্ব্বদিকে দশ সহস্র [হস্ত]* প্রস্থ ও দক্ষিণদিকে পঁচিশ সহস্র [হস্ত]* দীর্ঘ; তাহার মধ্যস্থানে সদাপ্রভুর ধর্ম্মধাম থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই পবিত্র উপহারভূমি যাজকদের জন্য হইবে; তাহা উত্তরদিকে পঁচিশ সহস্র [হস্ত] দীর্ঘ, পশ্চিমদিকে দশ সহস্র [হস্ত] প্রস্থ, পূর্বদিকে দশ সহস্র [হস্ত] প্রস্থ ও দক্ষিণদিকে পঁচিশ সহস্র [হস্ত] দীর্ঘ; তাহার মধ্যস্থানে সদাপ্রভুর ধর্মধাম থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা হবে পুরোহিতদের জন্য পবিত্র অংশ। উত্তর ও দক্ষিণ দিকে এটা হবে পঁচিশ হাজার মাপকাঠি লম্বা এবং পশ্চিম ও পূর্ব দিকে দশ হাজার মাপকাঠি চওড়া। তার মাঝখানে থাকবে সদাপ্রভুর ঘর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা হবে ইমামদের জন্য পবিত্র অংশ। উত্তর ও দক্ষিণ দিকে এটা হবে পঁচিশ হাজার মাপকাঠি লম্বা এবং পশ্চিম ও পূর্ব দিকে দশ হাজার মাপকাঠি চওড়া। তার মাঝখানে থাকবে মাবুদের ঘর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পবিত্র এলাকার একটি অংশ পাবে পুরোহিতেরা। তাদের অংশ হবে পূর্ব থেকে পশ্চিমে পঁচিশ হাজার হাত এবং উত্তর থেকে দক্ষিণে দশ হাজার হাত জমি। প্রভু পরমেশ্বরের মন্দির হবে এর মাঝখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জমির এই বিশেষ অংশ যাজক গন ও লেবীয়দের মধ্যে বণ্ট্ন করে দেওয়া হবে| “যাজকরা এই জমির এক অংশ পাবে| সেই জমি উত্তরে লম্বায়় হবে 25,000 হাত, চওড়ায় পশ্চিমে 10,000 হাত, পূর্বদিকে চওড়ায় 10,000 হাত এবং দক্ষিণে লম্বায়় 25,000 হাত| এই জমির মধ্যেই প্রভুর মন্দিরটি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পবিত্র উপহার-ভূমির অংশ যাজকদের জন্য হবে; তা উত্তরদিকে পঁচিশ হাজার হাত দীর্ঘ, পশ্চিমদিকে দশ হাজার হাত প্রস্থ, পূর্বদিকে দশ হাজার হাত প্রস্থ ও দক্ষিণদিকে পঁচিশ হাজার হাত দীর্ঘ; তার মাঝখানে সদাপ্রভুর পবিত্র স্থানে থাকবে।