Ezekiel 48:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা সাদোক-সন্তানদের মধ্যে পবিত্রীকৃত ইমামদের জন্য হবে, তারা আমার রক্ষণীয় দ্রব্য রক্ষা করেছে; বনি-ইসরাইলদের ভ্রান্তির সময়ে লেবীয়েরা যেমন ভ্রান্ত হয়েছিল, ওরা তেমন ভ্রান্ত হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই অংশটি সাদোক-সন্তানদের মধ্যে পবিত্রকৃত যাজকদের জন্য হবে, তারা আমার সেবায় বিশ্বস্ত ছিল এবং ইস্রায়েলীদের সঙ্গে বিপথে যাওয়া লেবীয়দের মতো তারা বিপথে যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা সাদোক-সন্তানদের মধ্যে পবিত্রীকৃত যাজকদের জন্য হইবে, তাহারা আমার রক্ষণীয় দ্রব্য রক্ষা করিয়াছে; ইস্রায়েল-সন্তানদের ভ্রান্তির সময়ে লেবীয়েরা যেমন ভ্রান্ত হইয়াছিল, উহারা তেমন ভ্রান্ত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা সাদোক-সন্তানদের মধ্যে পবিত্রীকৃত যাজকদের জন্য হইবে, তাহারা আমার রক্ষণীয় দ্রব্য রক্ষা করিয়াছে; ইস্রায়েল-সন্তানদের ভ্রান্তির সময়ে লেবীয়েরা যেমন ভ্রান্ত হইয়াছিল, উহারা তেমন ভ্রান্ত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বিশেষ অংশটা হবে আমার উদ্দেশ্যে আলাদা করা সাদোকের বংশের পুরোহিতদের জন্য। তারা আমার সেবায় বিশ্বস্ত ছিল এবং ইস্রায়েলীয়দের সংগে বিপথে যাওয়া লেবীয়দের মত তারা বিপথে যায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বিশেষ অংশটা হবে পবিত্র করা সাদোকের বংশের ইমামদের জন্য। তারা আমার এবাদতে বিশ্বস্ত ছিল এবং বনি-ইসরাইলদের সংগে বিপথে যাওয়া লেবীয়দের মত তারা বিপথে যায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পবিত্র এলাকার অধিকার শুধু সাদোকের বংশোদ্ভূত পুরোহিতেরাই লাভ করবে। এরা ছিল আমার একনিষ্ঠ সেবক। লেবী গোষ্ঠীর মত তারা অবশিষ্ট ইসরায়েলীদের সঙ্গে বিপথগামী হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জমি সাদোকের উত্তরপুরুষদের জন্য| এই লোকরা আমার পবিত্র যাজক হিসাবে মনোনীত কারণ তারা যেসময় ইস্রায়েলীয়রা আমায় পরিত্যাগ করে, সে সময়েও তারা আমায় সেবায় রত ছিল| লেবী পরিবারগোষ্ঠীর লোকদের মত সাদোকের পরিবার আমায় পরিত্যাগ করে যায়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা সাদোক-সন্তানদের মধ্যে পবিত্রীকৃত যাজকদের জন্য হবে, তারা আমার সেবা বিশ্বস্তভাবে করেছে; ইস্রায়েল-সন্তানদের ভ্রান্তির দিনের লেবীয়েরা যেমন ভ্রান্ত হয়েছিল ওরা তেমন ভ্রান্ত হয়নি।