Ezekiel 48:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবীয়দের সীমার কাছে দেশের উপহার-ভূমি থেকে গৃহীত সেই উপহার-ভূমি তাদের হবে, তা অতি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের পবিত্র অংশ থেকে এটি হবে তাদের জন্য এক বিশেষ উপহার, এক মহাপবিত্র অংশ, যা লেবীয়দের সীমানার পাশে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লেবীয়দের সীমার কাছে দেশের উপহার-ভূমি হইতে গৃহীত সেই উপহার-ভূমি তাহাদের হইবে, তাহা অতি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লেবীয়দের সীমার কাছে দেশের উপহারভূমি হইতে গৃহীত সেই উপহারভূমি তাহাদের হইবে, তাহা অতি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা হবে দেশের পবিত্র অংশ থেকে তাদের জন্য একটা বিশেষ অংশ; এই অংশ থাকবে লেবীয়দের অংশের সীমানার পাশে, আর এটা হবে মহা পবিত্র জায়গা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা হবে দেশের পবিত্র অংশ থেকে তাদের জন্য একটা বিশেষ অংশ; এই অংশ থাকবে লেবীয়দের অংশের সীমানার পাশে, আর এটা হবে মহাপবিত্র জায়গা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই লেবীয়দের অংশের পরবর্তী বিশেষ এলাকাটি তারা পাবে এবং তাদের এলাকাটিই হবে সর্বাপেক্ষা পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জমির পবিত্র অংশের এই ভাগ বিশেষভাবে এই যাজকদের জন্য| এ জমির অবস্থান লেবীদের জমির পাশেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবীয়দের সীমার কাছে দেশের উপহার-ভূমি তাদের হবে, তা খুব পবিত্র।