Ezekiel 48:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমামদের সীমার সম্মুখে লেবীয়েরা পঁচিশ হাজার হাত লম্বা ও দশ হাজার হাত চওড়া [ভূমি] পাবে; সমস্তুটুকুর লম্বা পঁচিশ হাজার ও চওড়া দশ হাজার হাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাজকদের সীমানার পাশে, লেবীয়েরা 25,000 হাত লম্বা ও 10,000 হাত চওড়া একটি জায়গা পাবে। সম্পূর্ণ অংশ লম্বায় 25,000 হাত ও চওড়ায় 10,000 হাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজকদের সীমার সম্মুখে, লেবীয়েরা পঁচিশ সহস্র [হস্ত]* দীর্ঘ ও দশ সহস্র [হস্ত]* প্রস্থ [ভূমি] পাইবে; সমুদায়ের দীর্ঘতা পঁচিশ সহস্র ও প্রস্থ দশ সহস্র [হস্ত]* হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজকদের সীমার সম্মুখে লেবীয়েরা পঁচিশ সহস্র [হস্ত] দীর্ঘ ও দশ সহস্র [হস্ত] প্রস্থ [ভূমি] পাইবে; সমুদয়ের দীর্ঘতা পঁচিশ সহস্র ও প্রস্থ দশ সহস্র [হস্ত] হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পুরোহিতদের সীমানার পাশে লেবীয়েরা পঁচিশ হাজার মাপকাঠি লম্বা ও দশ হাজার মাপকাঠি চওড়া একটা জায়গা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইমামদের সীমানার পাশে লেবীয়রা পঁচিশ হাজার মাপকাঠি লম্বা ও দশ হাজার মাপকাঠি চওড়া একটা জায়গা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়রাও একটি বিশেষ ভূখণ্ডের অধিকারী হবে, সেটি হবে পুরোহিতদের এলাকার দক্ষিণে এটিও হবে দৈর্ঘ্যে পূর্ব থেকে পশ্চিমে পঁচিশ হাজার হাত এবং প্রস্থে উত্তর-দক্ষিণে দশ হাজার হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজকদের পরেই লেবীদের জন্য জমির যে ভাগ থাকবে তা লম্বায়় 25,000 হাত এবং চওড়ায় 10,000 হাত| তারা মাপে সবটাই পাবে- অর্থাৎ‌ দৈর্ঘ্যে 25,000 হাত ও প্রস্থে 20,000 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজকদের সীমার পাশে লেবীয়েরা পঁচিশ হাজার হাত দীর্ঘ ও দশ হাজার হাত প্রস্থ ভূমি পাবে; সমগ্রের দীর্ঘতা পঁচিশ হাজার ও প্রস্থ দশ হাজার হাত হবে।