Ezekiel 48:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তার কিছু বিক্রি করবে না, বা পরিবর্তন করবে না এবং দেশের [সেই] অগ্রিমাংশ হস্তান্তরীকৃত হবে না, কেননা তা মাবুদের উদ্দেশে পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তার কিছু যেন বিক্রি অথবা বদল না করে। সেটি সবচেয়ে ভালো জমি এবং তা অন্যদের হাতে দিয়ে দেওয়া চলবে না, কারণ সেটি সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাহার কিছু বিক্রয় করিবে না, বা পরিবর্ত্তন করিবে না, এবং দেশের [সেই] অগ্রিমাংশ হস্তান্তরীকৃত হইবে না, কেননা তাহা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহার কিছু বিক্রয় করিবে না, বা পরিবর্তন করিবে না, এবং দেশের [সেই] অগ্রিমাংশ হস্তান্তরীকৃত হইবে না, কেননা তাহা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়েরা সেই জমি বিক্রি করতে কিম্বা তার অংশ বদল করতে পারবে না। সেটা সবচেয়ে ভাল জমি এবং তা অন্যদের হাতে দিয়ে দেওয়া চলবে না, কারণ সেটা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়রা সেই জমি বিক্রি করতে কিংবা তার অংশ বদল করতে পারবে না। সেটা সবচেয়ে ভাল জমি এবং তা অন্যদের হাতে দিয়ে দেওয়া চলবে না, কারণ সেটা মাবুদের উদ্দেশে পবিত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের জন্য উৎসর্গীত স্থানটি হল দেশের মধ্যে সেরা জায়গা। এর কোন অংশই কাউকে বিক্রি বা বিনিময় বা হস্তান্তর করা যাবে না। এ স্থান পবিত্র, এ স্থান প্রভু পরমেশ্বরের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা এই জমির কোন অংশ বিক্রি বা তা নিয়ে ব্যবসা করবে না| এই জমি তারা বিক্রি করতে পারবে না এবং দেশের এই অংশকে টুকরো করতে পারবে না| কারণ এই জমি প্রভুর – এটার বিশেষ মূল্য রয়েছে, তা দেশের উত্তর অংশে অবস্থিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তার কিছু বিক্রি করবে না বা পরিবর্তন করবে না এবং দেশের সেই প্রথম ফল বিভক্ত হবে না, কারণ এটা সম্পূর্ণ সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।