Ezekiel 48:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নগরের পরিসরভূমি থাকবে; উত্তর দিকে দুই শত পঞ্চাশ হাত, দক্ষিণ দিকে দুই শত পঞ্চাশ হাত, পূর্ব দিকে দুই শত পঞ্চাশ হাত ও পশ্চিম দিকে দুই শত পঞ্চাশ হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগরে পশু চরাবার জায়গা থাকবে যা হবে উত্তর দিকে 250 হাত, দক্ষিণ দিকে 250 হাত, পূর্বদিকে 250 হাত এবং পশ্চিমদিকে 250 হাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নগরের পরিসরভূমি থাকিবে; উত্তরদিকে দুই শত পঞ্চাশ [হস্ত]*, দক্ষিণদিকে দুই শত পঞ্চাশ [হস্ত]*, পূর্ব্বদিকে দুই শত পঞ্চাশ [হস্ত]*। পশ্চিমদিকে দুই শত পঞ্চাশ [হস্ত]*।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নগরের পরিসর-ভূমি থাকিবে; উত্তরদিকে দুই শত পঞ্চাশ [হস্ত], দক্ষিণদিকে দুই শত পঞ্চাশ [হস্ত], পূর্বদিকে দুই শত পঞ্চাশ [হস্ত] ও পশ্চিমদিকে দুই শত পঞ্চাশ [হস্ত]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরের চারদিকে পশু চরাবার জায়গা থাকবে দু’শো পঞ্চাশ মাপকাঠি করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরের চারদিকে পশু চরাবার জায়গা থাকবে দু’শো পঞ্চাশ মাপকাঠি করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শহরের চারিদিকে সাধারণের জন্য দুশো পঞ্চাশ হাত করে খোলা জায়গা থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরে তৃণভূমি থাকবে আর তা হবে উত্তরে ও দক্ষিণে 250 হাত, পূর্ব ও পশ্চিমে 250 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শহরের তৃণক্ষেত্র থাকবে; উত্তরদিকে দুশো পঞ্চাশ হাত, দক্ষিণদিকে দুশো পঞ্চাশ হাত, পূর্বদিকে দুশো পঞ্চাশ হাত ও পশ্চিমদিকে দুশো পঞ্চাশ হাত।