Ezekiel 48:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পবিত্র উপহারভূমির সম্মুখে অবশিষ্ট স্থান লম্বায় পূর্ব দিকে দশ হাজার হাত ও পশ্চিমে দশ হাজার হাত হবে, আর তা পবিত্র উপহারভূমির সম্মুখে থাকবে, সেই স্থানের উৎপন্ন দ্রব্য নগরের কর্মচারী লোকদের খাদ্যের জন্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর পবিত্র অংশের সামনে অবশিষ্ট জায়গা লম্বায় পূর্বদিকে 10,000 হাত এবং পশ্চিমদিকে 10,000 হাত। সেই জায়গায় যে ফসল ফলবে তা নগরের কর্মচারীদের জন্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পবিত্র উপহারভূমির সম্মুখে অবশিষ্ট স্থান দীর্ঘ পরিমাণে পূর্ব্বদিকে দশ সহস্র [হস্ত]* ও পশ্চিমে দশ সহস্র [হস্ত]* হইবে, আর তাহা পবিত্র উপহারভূমির সম্মুখে থাকিবে, তদুৎপন্ন দ্রব্য নগরের কর্ম্মচারী লোকদের ভক্ষ্যের নিমিত্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পবিত্র উপহারভূমির সম্মুখে অবশিষ্ট স্থান দীর্ঘ পরিমাণে পূর্বদিকে দশ সহস্র [হস্ত] ও পশ্চিমে দশ সহস্র [হস্ত] হইবে, আর তাহা পবিত্র উপহারভূমির সম্মুখে থাকিবে, তদুৎপন্ন দ্রব্য নগরের কর্মচারী লোকদের ভক্ষ্যের নিমিত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই শহরের পূর্ব পাশের দশ হাজার মাপকাঠি এবং পশ্চিম পাশের দশ হাজার মাপকাঠি জায়গায় যে ফসল জন্মাবে তা শহরের কর্মচারীদের খাবার হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই শহরের পূর্ব পাশের দশ হাজার মাপকাঠি এবং পশ্চিম পাশের দশ হাজার মাপকাঠি জায়গায় যে ফসল জন্মাবে তা শহরের কর্মচারীদের খাবার হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগর তৈরী হয়ে যাবার পর পবিত্র এলাকার দক্ষিণ দিকের বাকী অংশ থাকবে পূর্বদিকে দশ হাজার হাত এবং পশ্চিমে দশ হাজার হাত। এই অংশটিতে নগরের অধিবাসীরা চাষ-আবাদ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র স্থানের ধারে পূর্বে ও পশ্চিমে 10,000 হাত করে যে জায়গা পড়ে থাকবে তা শহরের কর্মীদের জন্য খাদ্যের যোগান দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পবিত্র উপহার-ভূমির সামনে বাকি জায়গা দীর্ঘ পরিমাণে পূর্বদিকে দশ হাজার হাত ও পশ্চিমে দশ হাজার হাত হবে, আর তা পবিত্র উপহার-ভূমির সামনে থাকবে, এর উৎপন্ন জিনিসস শহরের কর্মচারী লোকদের খাবারের জন্য হবে।