Ezekiel 48:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই উপহারভূমি সবসুদ্ধ পঁচিশ হাজার হাত লম্বা ও পঁচিশ হাজার হাত চওড়া হবে; তোমরা নগরের অধিকারসুদ্ধ চারকোনা বিশিষ্ট পবিত্র উপহারভূমি আলাদা করে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পুরো জায়গাটা হবে 25,000 হাত করে একটি চৌকো জায়গা। পবিত্র উপহার রূপে তোমরা নগরের সম্পত্তির সঙ্গে পবিত্র অংশ আলাদা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই উপহারভূমি সর্ব্বশুদ্ধ পঁচিশ সহস্র [হস্ত]* দীর্ঘ ও পঁচিশ সহস্র [হস্ত]* প্রস্থ হইবে; তোমরা নগরের অধিকারশুদ্ধ চতুষ্কোণ পবিত্র উপহারভূমি নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই উপহারভূমি সর্বসুদ্ধ পঁচিশ সহস্র [হস্ত] দীর্ঘ ও পঁচিশ সহস্র [হস্ত] প্রস্থ হইবে; তোমরা নগরের অধিকারসুদ্ধ চতুষ্কোণ পবিত্র উপহারভূমি নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই আলাদা করা পুরো জায়গাটা হবে পঁচিশ হাজার মাপকাঠি করে একটা চৌকো জায়গা। এই জায়গার মধ্যে থাকবে সেই পবিত্র অংশ এবং শহর ও তার আশেপাশের জায়গা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই আলাদা করা পুরো জায়গাটা হবে পঁচিশ হাজার মাপকাঠি করে একটা চারকোনা বিশিষ্ট জায়গা। এই জায়গার মধ্যে থাকবে সেই পবিত্র অংশ এবং শহর ও তার আশেপাশের জায়গা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশের কেন্দ্রস্থলে পৃথক করে রাখা নগরীসহ অঞ্চলটির মোট পরিমাণ হবে চারদিকে পঁচিশ হাজার হাত। পবিত্র অঞ্চল এবং নগরীর এলাকাভুক্ত জমির দুপাশে যা থাকবে তা শাসনকর্তার অধিকারভুক্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জমির এই বিশেষ অংশ হবে একটি বর্গক্ষেত্র যেটি লম্বায়় ও চওড়ায় 25,000 হাত হবে| পবিত্র অংশটি এবং শহরের অন্য অংশটি এই জমির অন্তর্ভূক্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই উপহার-ভূমি সবশুদ্ধ পঁচিশ হাজার হাত দীর্ঘ ও পঁচিশ হাজার হাত প্রস্থ হবে; তোমার শহরের অধিকারশুদ্ধ পবিত্র উপহার ভূমি নিবেদন করবে।