Ezekiel 48:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবশিষ্ট বংশগুলোর এসব অংশ হবে; পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত বিন্‌ইয়ামীনের একটি অংশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাকি গোষ্ঠীগুলির এসব অংশ হবে বিন্যামীন একটি অংশ পাবে; “সেটি পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবশিষ্ট বংশগুলির এই সকল অংশ হইবে; পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত বিন্যামীনের এক অংশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবশিষ্ট বংশগুলির এই সকল অংশ হইবে; পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত বিন্যামীনের এক অংশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বাকী গোষ্ঠীগুলোর মধ্যে বিন্যামীন একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে আলাদা করা জায়গার দক্ষিণে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বাকী গোষ্ঠীগুলোর মধ্যে বিন্‌ইয়ামীন একটা অংশ পাবে; সেটা হবে পূর্ব থেকে পশ্চিমে আলাদা করা জায়গার দক্ষিণে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশেষ ভূখণ্ডের দক্ষিণে অবশিষ্ট গোষ্ঠীবর্গ এক একটি করে ভূখণ্ড লাভ করবে, যে ভূখণ্ড দেশের পূর্ব সীমান্ত থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে উল্লিখিতভাবে গোষ্ঠীগুলি ভূমির অংশ পাবে: বিন্যামীন, শিমিয়োন, ইষাখর, সবুলুন এবং গাদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“গাদের জমির দক্ষিণ সীমা তামোর থেকে মরীবা কাদেশের জলাশয়় এবং তারপর মিশরের স্রোত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাকি বংশগুলির এই সব অংশ হবে; পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত বিন্যামীনের এক অংশ।