Ezekiel 48:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গাদের সীমার কাছে দক্ষিণপ্রান্তের দিকে তামর থেকে কাদেশস্থ মরীবৎ জলাশয় মিসরের, স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্যন্ত দক্ষিণ সীমা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাদের অংশের দক্ষিণের সীমানার কাছে দক্ষিণপ্রান্তের দিকে তামর থেকে কাদেশের মরীবার জল পর্যন্ত গিয়ে মিশরের মরা নদী বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত চলে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গাদের সীমার কাছে দক্ষিণপ্রান্তের দিকে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয় [মিসরের] স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্য্যন্ত [দক্ষিণ] সীমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গাদের সীমার কাছে দক্ষিণপ্রান্তের দিকে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয়, [মিসরের] স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্যন্ত [দক্ষিণ] সীমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাদের অংশের দক্ষিণের সীমানা হল দেশের দক্ষিণের সীমানা। তা তামর থেকে কাদেশের মরীবৎ জল পর্যন্ত গিয়ে মিসরের শুকনা নদী বরাবর ভূমধ্য সাগর পর্যন্ত চলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাদের অংশের দক্ষিণের সীমানা হল দেশের দক্ষিণের সীমানা। তা তামর থেকে কাদেশের মরীবৎ পানি পর্যন্ত গিয়ে মিসরের শুকনা নদী বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত চলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ অংশের দক্ষিণের অঞ্চলটি দেওয়া হল গাদকে। তার জমির সীমানা দক্ষিণ-পশ্চিমে তামার থেকে কাদেশ-মেরিবাৎ প্রস্রবণ পর্যন্ত এবং উত্তর-পশ্চিমে মিশর সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শহরের দক্ষিণ দিক লম্বায়় হবে 4500 হাত এবং তার তিনটি দরজার নাম হবে: শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার এবং সবূলূনের দ্বার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গাদের সীমার কাছে দক্ষিণপ্রান্তের দিকে তামর থেকে কাদেশে অবস্থিত মরীবৎ জলাশয় মিশরের ছোট নদী ও মহাসমুদ্র পর্যন্ত দক্ষিণ সীমা হবে।