Ezekiel 48:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ইসরাইল-বংশগুলোর অধিকারারের জন্য যে দেশ গুলিবাঁট দ্বারা ভাগ করবে, তা এই; এবং তাদের ঐ সমস্ত অংশ, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই দেশ ইস্রায়েলের গোষ্ঠীগুলিকে সম্পত্তি হিসেবে তোমরা ভাগ করে দেবে, আর এগুলি হবে তাদের অংশ,” সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ইস্রায়েল-বংশ সকলের অধিকারার্থে যে দেশ গুলিবাঁট দ্বারা বিভাগ করিবে, তাহা এই; এবং তাহাদের ঐ সকল অংশ, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ইস্রায়েল-বংশ সকলের অধিকারার্থে যে দেশ গুলিবাঁট দ্বারা বিভাগ করিবে, তাহা এই; এবং তাহাদের ঐ সকল অংশ, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দেশ ইস্রায়েলের গোষ্ঠীগুলোকে সম্পত্তি হিসাবে তোমরা ভাগ করে দেবে, আর এগুলোই হবে তাদের অংশ। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দেশ ইসরাইলের গোষ্ঠীগুলোকে সম্পত্তি হিসাবে তোমরা ভাগ করে দেবে, আর এগুলোই হবে তাদের অংশ। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বললেন, এইভাবে ইসরায়েলী গোষ্ঠীবর্গের মধ্যে ভূমি বন্টন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শহরের পশ্চিম দিক লম্বায়় হবে 4500 হাত| সেখানেও তিনটি দ্বার থাকবে| তাদের নাম হবে: গাদের দ্বার, আশেরের দ্বার ও নপ্তালির দ্বার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ইস্রায়েল-বংশগুলির অধিকারের জন্য যে দেশ গুলিবাঁটের মাধ্যমে বিভাগ করবে, তা এই এবং তাদের ঐ সব অংশ, এটা প্রভু সদাপ্রভু বলেন।