Ezekiel 48:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নগরের এসব পরিসর হবে; উত্তর পাশে পরিমাণে চার হাজার পাঁচ শত হাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এইগুলি হবে নগর থেকে বাইরে যাবার দ্বার উত্তর দিক থেকে শুরু, “যেটা 4,500 হাত লম্বা,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নগরের এই সকল পরিসর হইবে; উত্তর পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত [হস্ত]*।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নগরের এই সকল পরিসর হইবে; উত্তর পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত [হস্ত]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শহর থেকে বাইরে যাবার কতগুলো ফটক থাকবে। ইস্রায়েলের গোষ্ঠীগুলোর নাম অনুসারেই সেই ফটকগুলোর নাম দেওয়া হবে। সাড়ে চার হাজার মাপকাঠির উত্তর দিকের দেয়ালে তিনটা ফটক থাকবে। সেগুলোর নাম হবে রূবেণ-ফটক, যিহূদা-ফটক ও লেবি-ফটক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“শহর থেকে বাইরে যাবার কতগুলো দরজা থাকবে। ইসরাইলের গোষ্ঠীগুলোর নাম অনুসারেই সেই দরজাগুলোর নাম দেওয়া হবে। সাড়ে চার হাজার মাপকাঠির উত্তর দিকের দেয়ালে তিনটা দরজা থাকবে। সেগুলোর নাম হবে রূবেণ-দরজা, এহুদা-দরজা ও লেবি-দরজা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম নগরীতে প্রবেশের বারোটি তোরণদ্বার হবে। এর চারদিকের চারটি প্রাচীরের মাপ চার হাজার পাঁচশো হাত এবং এক একটি প্রাচীরে থাকবে তিনটি তোরণদ্বার। প্রত্যেকটি তোরণদ্বারের এক একটি গোষ্ঠীর নামে নামকরণ হবে। উত্তরের প্রাচীরের তিনটি তোরণদ্বারের নাম হবে রূবেণ, যিহুদা এবং লেবীয়রা নামে। পূর্ব প্রাচীরের তোরণ তিনটির নামকরণ হবে: যোষেফ, বিন্যামীন ও দানের নামে। দক্ষিণ প্রাচীরের তোরণ তিনটির নামকরণ হবে: শিমিয়োন, ইষাখর ও সবুলুনের নামে এবং পশ্চিম প্রাচীরের তোরণ তিনটির নাম হবে: গাদ, আশের ও নপ্তালির নামে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শহরের চারধারে দূরত্ব হবে 18,000 হাত আর এখন থেকে শহরের নাম হবে: প্রভু তত্র|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শহরের এই সব বাইরে যাওয়ার রাস্তা হবে; উত্তর পাশে পরিমাপে চার হাজার পাঁচশো হাত হবে।