Ezekiel 48:33 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দক্ষিণ পাশে পরিমাণে চার হাজার পাঁচ শত হাত, আর তিনটি দ্বার হবে; শিমিয়োনের একটি দ্বার, ইষাখরের একটি দ্বার ও সবূলূনের একটি দ্বার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণ দিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার ও সবূলূনের দ্বার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দক্ষিণ পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত [হস্ত],* আর তিন দ্বার হইবে; শিমিয়োনের এক দ্বার ইষাখরের এক দ্বার ও সবূলূনের এক দ্বার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দক্ষিণ পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত [হস্ত], আর তিন দ্বার হইবে; শিমিয়োনের এক দ্বার, ইষাখরের এক দ্বার ও সবূলূনের এক দ্বার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাড়ে চার হাজার মাপকাঠির দক্ষিণ দিকের দেয়ালের তিনটা ফটকের নাম হবে শিমিয়োন-ফটক, ইষাখর-ফটক ও সবূলূন-ফটক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাড়ে চার হাজার মাপকাঠির দক্ষিণ দিকের দেয়ালের তিনটা দরজার নাম হবে শিমিয়োন্তদরজা, ইষাখর-দরজা ও সবূলূন্তদরজা।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্ব দিকে পরিমাণে চার হাজার পাঁচশো হাত, আর তিনটে দরজা হবে; শিমিয়োনের জন্য এক দরজা, ইষাখরের জন্য এক দরজা ও সবূলূনের জন্য এক দরজা।