Ezekiel 48:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত উপহার-ভূমি থাকবে; তোমরা চওড়ায় পঁচিশ হাজার হাত ও পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত লম্বায় অন্যান্য অংশের মত একটি অংশ উপহারের জন্য নিবেদন করবে ও তার মধ্যস্থানে পবিত্র স্থান থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যিহূদার সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত থাকবে সেই জায়গাটা যা তোমরা বিশেষ এক উপহার রূপে আলাদা করে রাখবে। সেটি চওড়ায় হবে 25,000 হাত এবং লম্বায় হবে অন্যান্য গোষ্ঠীর অংশের মতো দেশের পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত; সেই জায়গার মাঝখানে থাকবে উপাসনার স্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত উপহার-ভূমি থাকিবে; তোমরা প্রস্থে পঁচিশ সহস্র [হস্ত] ও পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত দীর্ঘতায় অন্যান্য অংশের তুল্য এক অংশ উপহারার্থে নিবেদন করিবে, ও তাহার মধ্যস্থানে ধর্ম্মধাম থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার সীমার কাছে পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত উপহারভূমি থাকিবে; তোমরা প্রস্থে পঁচিশ সহস্র [হস্ত] ও পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দীর্ঘতায় অন্যান্য অংশের তুল্য এক অংশ উপহারার্থে নিবেদন করিবে, ও তাহার মধ্যস্থানে ধর্মধাম থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদার সীমানার দক্ষিণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত থাকবে সেই জায়গাটা যা তোমরা বিশেষ কাজের জন্য আলাদা করে রাখবে। সেটা চওড়ায় হবে পঁচিশ হাজার মাপকাঠি এবং লম্বায় হবে অন্যান্য গোষ্ঠীর অংশের মত দেশের পূর্ব সীমানা থেকে পশ্চিম সীমানা পর্যন্ত; সেই জায়গার মাঝখানে থাকবে উপাসনা-ঘর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এহুদার সীমানার দক্ষিণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত থাকবে সেই জায়গাটা যা তোমরা বিশেষ কাজের জন্য আলাদা করে রাখবে। সেটা চওড়ায় হবে পঁচিশ হাজার মাপকাঠি এবং লম্বায় হবে অন্যান্য গোষ্ঠীর অংশের মত দেশের পূর্ব সীমানা থেকে পশ্চিম সীমানা পর্যন্ত; সেই জায়গার মাঝখানে থাকবে বায়তুল-মোকাদ্দস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরবর্তী ভূখণ্ডটি বিশেষ কাজে ব্যবহারের জন্য পৃথক করে রাখতে হবে। দৈর্ঘ্যে পঁচিশ হাজার হাত পরিমাণ এই ভূখণ্ড উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমে সমান হবে এবং প্রতিটি ইসরায়েলী গোষ্ঠীর প্রাপ্য অংশের সমরূপ হবে। এই অংশে থাকবে মন্দির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জমির পরবর্তী অংশ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার জন্য রয়েছে| এই জমি যিহূদার দক্ষিণে অবস্থিত| এর ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণে লম্বায়় 25,000 হাত এবং পূর্ব থেকে পশ্চিমে এর চওড়া ততটাই যতটা জমি অন্য পরিবারগোষ্ঠীর অধিকারে| এই জমির মধ্যভাগে মন্দিরটি রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত উপহার-ভূমি থাকবে; তোমার প্রস্থে পঁচিশ হাজার হাত ও পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত দীর্ঘতায় অন্যান্য অংশের মতো এক অংশ উপহারের জন্য দেবে ও তার মাঝখানে মন্দির থাকবে।