Ezekiel 5:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, হে মানুষের সন্তান, তুমি একখানা ধারালো অস্ত্র নিয়ে অর্থাৎ নাপিতের ক্ষুর নিয়ে, তোমার মাথা ও দাড়ি ক্ষৌরি করবে; পরে নিক্তি নিয়ে সেই চুলগুলো ভাগ ভাগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন, হে মানবসন্তান, তোমার চুল ও দাড়ি কামাবার জন্য তুমি একটি ধারালো তরবার নিয়ে তা নাপিতের ক্ষুরের মতো ব্যবহার করবে। তারপর দাঁড়িপাল্লা নিয়ে চুলগুলি ভাগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে মনুষ্য-সন্তান, তুমি একখানা তীক্ষ্ণ অস্ত্র লইয়া অর্থাৎ নাপিতের ক্ষুর লইয়া, আপন মস্তক ও দাড়ি ক্ষৌরি করিবে; পরে নিক্তি লইয়া সেই কেশ সকল ভাগ ভাগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে মনুষ্য-সন্তান, তুমি একখানি তীক্ষ্ণ অস্ত্র লইয়া অর্থাৎ নাপিতের ক্ষুর লইয়া, আপন মস্তক ও দাড়ি ক্ষৌরি করিবে; পরে নিক্তি লইয়া সেই কেশ সকল ভাগ ভাগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, এখন তোমার মাথার চুল ও দাড়ি কামাবার জন্য তুমি একটা ধারালো ছোরা নিয়ে তা নাপিতের ক্ষুরের মত ব্যবহার করবে। তারপর দাঁড়িপাল্লা নিয়ে চুলগুলো তিন ভাগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, এখন তোমার মাথার চুল ও দাড়ি কামাবার জন্য তুমি একটা ধারালো ছোরা নিয়ে তা নাপিতের ক্ষুরের মত ব্যবহার করবে। তারপর দাঁড়িপাল্লা নিয়ে চুলগুলো তিন ভাগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, মর্ত্যমানব শোন, একটা ধারালো ক্ষুর দিয়ে তোমার চুল-দাড়ি সব কামিয়ে ফেল। তারপর সেগুলি ওজন করে তিনভাগ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, একটি ধারালো তরবারি নেবে এবং তা নাপিতের ক্ষুরের মত ব্যবহার করবে| তোমার মাথার চুল ও দাড়ি কামিয়ে সেইটা একটি ওজন পাত্রে ওজন করবে| তোমার চুল সমান তিন ভাগে ভাগ কর| তারপর তোমার শহর দখল করা সম্পূর্ণ হলে তোমার চুলের এক – তৃতীয়াংশ ‘শহরে’ পুড়িয়ে ফেল|এর অর্থ হল, কিছু লোক শহরের মধ্যে মারা যাবে| তারপর তরবারি ব্যবহার করে চুলের অন্য এক তৃতীয়াংশকে শহরের বাইরে কাটবে| এর অর্থ হল, কিছু লোক শহরের বাইরে মারা যাবে| তারপর এক-তৃতীয়াংশ চুল বাতাসে ছুঁড়ে দাও – যাতে বাতাস তা বহু দূরে নিয়ে যায়| এতে বোঝাবে যে আমি আমার তরবারি বের করে কিছু লোককে খুব দূরের শহর পর্যন্ত তাড়া করে নিয়ে যাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তোমার, মানুষের সন্তান, তোমার নিজের জন্য একটা ধারালো তরোয়াল নাও, নাপিতের ক্ষুরের মত, তোমার মাথা ও দাড়ি ক্ষুর দিয়ে কামিয়ে নাও, পরে দাঁড়িপাল্লা নাও ওজন করতে এবং তোমার চুল ভাগ কর।