Ezekiel 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, তুমি যখন তোমার সকল জঘন্য বস্তু ও ঘৃণার কাজ দ্বারা আমার পবিত্র স্থান নাপাক করেছ, তখন আমিও নিশ্চয় সংহার করবো, চক্ষুলজ্জা করবো না, আমি কিছু দয়াও করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তোমার সব ঘৃণ্য মূর্তি ও ঘৃণিত কাজকর্মের দ্বারা তুমি আমার উপাসনার স্থান অশুচি করেছ বলে আমি নিজেই তোমাদের ধ্বংস করব; আমি তোমার উপর মমতা করে তাকাব না কিংবা তোমাকে রেহাই দেব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যখন আপনার সকল জঘন্য বস্তু ও ঘৃণার্হ ক্রিয়া দ্বারা আমার পবিত্র স্থান অশুচি করিয়াছ, তখন আমিও নিশ্চয় সংহার করিব, চক্ষুলজ্জা করিব না, আমিও কিছু দয়া করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যখন আপনার সকল জঘন্য বস্তু ও ঘৃণার্হ ক্রিয়া দ্বারা আমার পবিত্র স্থান অশুচি করিয়াছ, তখন আমিও নিশ্চয় সংহার করিব, চক্ষুলজ্জা করিব না, আমিও কোন দয়া করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তোমার সব বাজে মূর্তি ও জঘন্য কাজকর্মের দ্বারা তুমি আমার ঘর অশুচি করেছ বলে আমি নিজেই আমার দয়া সরিয়ে নেব; আমি তোমার উপর মমতা করে তাকাব না কিম্বা তোমাকে রেহাই দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি আল্লাহ্‌ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি, তোমার সব বাজে মূর্তি ও জঘন্য কাজকর্মের দ্বারা তুমি আমার ঘর নাপাক করেছ বলে আমি নিজেই আমার দয়া সরিয়ে নেব; আমি তোমার উপর মমতা করে তাকাব না কিংবা তোমাকে রেহাই দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের মানুষের জঘন্য কাজ আমার পবিত্র মন্দিরকে কলুষিত করেছে, তাই আমি নির্মমভাবে তাদের সংহার করব—আমি জাগ্রত প্রভু পরমেশ্বর, দিব্য করে বলছি—এই-ই আমার সঙ্কল্প।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু বলেন, “জেরুশালেম, আমার প্রাণের দিব্য দিয়ে বলছি যে আমি তোমায় শাস্তি দেব! আমি প্রতিজ্ঞা করছি যে তোমায় শাস্তি দেব! কেন? কারণ তুমি আমার পবিত্র স্থানের প্রতি ভয়ঙ্কর কাজ করেছ| তুমি এমন ভয়ঙ্কর কাজ করেছ যাতে তা ময়লা হয়ে গেছে! আমি তোমায় শাস্তি দেব, দয়া করব না| দুঃখ বোধ করব না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, যেমন আমি জীবন্ত” এটা প্রভু সদাপ্রভু বলেন এটা অবশ্যই হবে কারণ তুমি আমার পবিত্রস্থানকে তোমার বিরক্তিকর ও ঘৃণার কাজ করে আমার পবিত্র জায়গাকে অশুচি করেছো, তখন আমি নিজে তোমাদের সংখ্যা কমিয়ে দেবো; আমার চোখে তোমার ওপর কোন দয়া থাকবে না এবং আমি তোমাকে বাদ দেবো না।