Ezekiel 5:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাবে; অপর তৃতীয়াংশ তোমার চারদিকে তলোয়ারের আঘাতে মারা পড়বে; এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়িয়ে দিয়ে তাদের পিছনে তলোয়ার কোষমুক্ত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার এক-তৃতীয়াংশ লোক হয় মহামারিতে নয়তো দুর্ভিক্ষে মরবে; এক-তৃতীয়াংশ প্রাচীরের বাইরে তরোয়ালে মারা পড়বে; এবং এক-তৃতীয়াংশকে আমি বাতাসে চারিদিকে ছড়িয়ে দেব ও খোলা তরোয়াল নিয়ে তাদের তাড়া করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরিবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাইবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে খড়্গে পতিত হইবে; এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিয়া তাহাদের পশ্চাতে খড়্গ নিষ্কোষ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরিবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাইবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে খড়্গে পতিত হইবে; এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিয়া তাহাদের পশ্চাতে খড়্গ নিষ্কোষ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার তিন ভাগের এক ভাগ লোক তোমার মধ্যে হয় মড়কে না হয় দুর্ভিক্ষে মারা যাবে; তিন ভাগের এক ভাগ দেয়ালের বাইরে যুদ্ধে মারা পড়বে এবং তিন ভাগের এক ভাগকে আমি চারদিকে ছড়িয়ে দেব আর খোলা তলোয়ার নিয়ে তাড়া করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার তিন ভাগের এক ভাগ লোক তোমার মধ্যে হয় মহামারীতে না হয় দুর্ভিক্ষে মারা যাবে; তিন ভাগের এক ভাগ দেয়ালের বাইরে যুদ্ধে মারা পড়বে এবং তিন ভাগের এক ভাগকে আমি চারদিকে ছড়িয়ে দেব আর খোলা তলোয়ার নিয়ে তাড়া করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক তৃতীয়াংশ লোক শহরের ভেতরেই মরবে মহামারী আর দুর্ভিক্ষে, এক তৃতীয়াংশ লোক শহরের বাইরে যুদ্ধে মারা পড়বে, আর এক তৃতীয়াংশ লোককে ছত্রভঙ্গ করে চারিদিকে ছড়িয়ে দিয়ে খোলা তরোয়াল নিয়ে তাদের পিছনে ধাওয়া করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরের মধ্যে মহামারী এবং দুর্ভিক্ষে তোমার এক-তৃতীয়াংশ লোক মারা যাবে| শহরের বাইরে এক-তৃতীয়াংশ লোক যুদ্ধে মারা যাবে| তারপর আমি আমার তরবারি বের করে বাকী এক-তৃতীয়াংশকে দূর দেশ পর্যন্ত তাড়া করে নিয়ে যাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরবে এবং তোমার মধ্যে দূর্ভিক্ষে ক্ষয় হবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে তরোয়ালের আঘাতে পতিত হবে; তারপর শেষ তৃতীয়াংশকে আমি চারিদিকে উড়িয়ে দেবো, তরোয়াল খুলে তাদের পেছনে তাড়া করব।