Ezekiel 5:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাকে চারদিকের জাতিদের মধ্যে, পথিকমাত্রের দৃষ্টিতে, উৎসন্ন-স্থান ও উপহাসের পাত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার চারপাশের জাতিদের মধ্যে যারা তোমার পাশ দিয়ে যায় আমি তাদের চোখের সামনে তোমাকে একটি ধ্বংসস্থান ও ঠাট্টা-বিদ্রুপের পাত্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাকে চারিদিকের জাতিগণের মধ্যে, পথিকমাত্রের দৃষ্টিতে, উৎসন্ন-স্থান ও টিটকারির পাত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাকে চারিদিকের জাতিগণের মধ্যে, পথিকমাত্রের দৃষ্টিতে, উৎসন্ন স্থান ও টিট্‌কারির পাত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে যিরূশালেম, তোমার চারপাশের জাতিদের মধ্যে যারা তোমার পাশ দিয়ে যায় আমি তাদের চোখের সামনে তোমাকে একটা ধ্বংসস্থান ও ঠাট্টা-বিদ্রূপের পাত্র করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে জেরুজালেম, তোমার চারপাশের জাতিদের মধ্যে যারা তোমার পাশ দিয়ে যায় আমি তাদের চোখের সামনে তোমাকে একটা ধ্বংসস্থান ও ঠাট্টা-বিদ্রূপের পাত্র করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার চারিদিকে যে সব জাতি বাস করে তারা তোমায় দেখে উপহাস করবে আর তোমার কাছ থেকে দূরে দূরে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “জেরুশালেম, আমি তোমায় ধ্বংস করব – তোমায় ইঁট পাথরের ঢিবি ছাড়া অন্য কিছু বলে মনে হবে না| তোমার চার পাশের লোকরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে| যারাই তোমার পাশ দিয়ে হেঁটে যাবে তারাই তোমাকে নিয়ে মজা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে জনশূন্য করব এবং জাতিকে কলঙ্কিত করব তোমার চারপাশের লোকের দৃষ্টিতে টিটকারীর পাত্র করব।