Ezekiel 5:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, তুমি তোমার চারদিকের জাতিদের কাছে উপহাসের, কটুবাক্য, উপদেশ ও বিস্ময়ের বিষয় হবে; কেননা আমি ক্রোধ, গজব ও ভীষণ শাস্তি দ্বারা তোমার মধ্যে বিচার সাধন করবো, আমি মাবুদই এই কথা বললাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন ভীষণ অসন্তোষ, ক্রোধ ও ভীষণ বকুনি দ্বারা তোমাকে শাস্তি দেব তখন তোমার চারপাশের জাতিদের কাছে ভয়ের বস্তু হবে; তুমি তাদের কাছে ঠাট্টা-বিদ্রুপের পাত্র এবং সাবধানবাণীর মতো। আমি সদাপ্রভু এই কথা বললাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, তুমি তোমার চারিদিকের জাতিগণের কাছে টিটকারী, কটুবাক্য, উপদেশ ও বিস্ময়ের বিষয় হইবে; কেননা আমি ক্রোধ, কোপ ও কোপযুক্ত ভর্ৎসনা দ্বারা তোমার মধ্যে বিচার সাধন করিব, আমি সদাপ্রভুই এই কথা কহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, তুমি তোমার চারিদিকের জাতিগণের কাছে টিট্‌কারি, কটুবাক্য, উপদেশ ও বিস্ময়ের বিষয় হইবে; কেননা আমি ক্রোধ, কোপ ও কোপযুক্ত ভর্ৎসনা দ্বারা তোমার মধ্যে বিচার সাধন করিব, আমি সদাপ্রভুই এই কথা কহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন ভীষণ অসন্তোষ, ক্রোধ ও ভীষণ বকুনি দ্বারা তোমাকে শাস্তি দেব তখন তোমার চারপাশের জাতিরা তোমাকে দেখে হতভম্ব হবে; তুমি তাদের কাছে হবে নিন্দা ও ঠাট্টা-বিদ্রূপের পাত্র এবং একটা সাবধানবাণীর মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন রাগ, গজব ও ভীষণ বকুনি দ্বারা তোমাকে শাস্তি দেব তখন তোমার চারপাশের জাতিরা তোমাকে দেখে হতভম্ব হবে; তুমি তাদের কাছে হবে নিন্দা ও ঠাট্টা-বিদ্রূপের পাত্র এবং একটা সাবধানবাণীর মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার উপর ক্রোধে যখন আমি ভয়ঙ্কর রূপ ধারণ করব, তোমায় যখন শাস্তি দেব তখন তোমার প্রতিবেশী জাতিবৃন্দ ভয়ে কাঁপবে। তারা তোমায় ঘৃণা করবে, উপহাসে জর্জরিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার চার ধারের লোক তোমাকে নিয়ে মজা করলেও তাদের কাছে তুমি এক শিক্ষা স্বরূপ হবে| তারা দেখবে যে আমি ক্রোধ তোমাকে শাস্তি দিয়েছি| আমি অত্যন্ত ক্রোধ করেছিলাম| সাবধানও করেছিলাম| আমিই প্রভু জানিয়ে ছিলাম আমি কি করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরুশালেম অন্যের কাছে ধিক্কার জনক এবং উপহাসের পাত্র হবে, তোমার চারপাশের জাতীর কাছে। আমি ক্রোধ, কোপ ও কোপযুক্ত ভর্ত্সনা দিয়ে তোমার মধ্যে বিচার করব, আমি সদাপ্রভুই এই কথা বললাম।